ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

নেটিজেনরা বলছে ঈদের পরের দিনই অফিস করতে এসেছে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ১১:৫৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • / 66
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাধারণত পেঁচাকে আমরা দেখি রাজকীয়, রহস্যময় আর বেশ ভয়ংকর এক শিকারি পাখি হিসেবে।

কিন্তু একবার যদি সে বৃষ্টিতে ভিজে যায়, তাহলে তার চেহারা এতটাই বদলে যেতে পারে যে অনেকেই প্রথম দেখায় চিনতেই পারবেন না।

বন্যপ্রাণী আলোকচিত্রী স্যামওয়েল লইগেরো একবার প্রবল বৃষ্টিতে ভেজা একটি পেঁচার ছবি তুলেছিলেন।

ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই পাখিটির মজার চেহারা দেখে নেটিজেনরা তাকে নাম দেন ‘ল্যামন্ট’।

ভেজা পালকে তাকে আর কোনো ভয়ংকর শিকারির মতো লাগছিল না। বরং অনেকে মজা করে বলেছিলেন, তাকে দেখে মনে হচ্ছে, কেউ যেন মাত্রই বাড়িভাড়া দিয়ে এসেছে!

আবার কারও মতে, সে যেন সারাদিনের ক্লান্তিকর অফিস শেষে বাসায় ফেরা একজন মানুষ!

আসলে এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা।

হাঁসের মতো পেঁচার পালক পানিরোধী নয়। কারণ, পেঁচার পালক তৈরি হয়েছে নিঃশব্দে উড়তে পারার জন্য। এই নরম পালক বাতাসের শব্দ কমিয়ে দেয়, ফলে শিকার বুঝতেই পারে না যে পেঁচা তার দিকে এগিয়ে আসছে।

কিন্তু বৃষ্টিতে ভিজে গেলে সেই পালক শরীরের সঙ্গে লেপ্টে যায়। তখন পেঁচার প্রকৃত শরীরের গঠন স্পষ্ট হয়ে ওঠে এবং তাকে অনেক ছোট, রোগা ও এলোমেলো দেখায়।

ছবি : বিভিন্ন সোস্যাল থেকে নেয়া

এ সময় উড়ে বেড়ানো এবং শিকার করাও তাদের জন্য বেশ কঠিন হয়ে পড়ে। পালক শুকিয়ে স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা আগের মতো দক্ষভাবে চলাফেরা করতে পারে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নেটিজেনরা বলছে ঈদের পরের দিনই অফিস করতে এসেছে

আপডেট সময় : ১১:৫৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬