ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

নবীজিকে স্বপ্নে দেখার আমল, ইঙ্গিত ও ব্যাখ্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / 426
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নবীজি (স.)-কে স্বপ্নে দেখা মুমিনের জীবনে পরম সৌভাগ্যের নিদর্শন। এটি কি শুধুই একটি মনোরম অনুভূতি, নাকি এর আছে গভীর আধ্যাত্মিক তাৎপর্য? ইসলামি দর্শনে এই স্বপ্নকে কীভাবে ব্যাখ্যা করা হয়? জেনে নিন এই নিবন্ধে।

সত্য স্বপ্ন নবুয়তের অংশ

রাসুলুল্লাহ (স.) বলেন, ‘সুসংবাদ বহনকারী বিষয়াদি ছাড়া নবুয়তের আর কিছু অবশিষ্ট নেই।’ সাহাবিরা জিজ্ঞাসা করলে নবীজি (স.) বলেন, ‘সুসংবাদ বহনকারী বিষয়াদি হলো ভালো স্বপ্ন।’ (সহিহ বুখারি: ৬৯৯০) আরেক হাদিসে এসেছে, ‘মুমিনের স্বপ্ন নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ।’ (সুনানে তিরমিজি: ২২৭১)

মুমিনের জন্য সুসংবাদ

পবিত্র কোরআনে বলা হয়েছে- ‘যারা ঈমান আনে ও তাকওয়া অবলম্বন করে, তাদের জন্য রয়েছে সুসংবাদ দুনিয়া ও আভেরাতে।’ (সুরা ইউনুস: ৬৩-৬৪)

রাসুলুল্লাহ (স.) এই আয়াতের তাফসিরে বলেন, ‘সুসংবাদ হলো সত্য স্বপ্ন, যা মুসলিম ব্যক্তি দেখে বা তাকে দেখানো হয়।’ (সুনানে তিরমিজি: ২২৭৩)

নবীজিকে স্বপ্নে দেখা বাস্তব দেখার সমান

নবীজি (স.) বলেছেন, ‘যে আমাকে স্বপ্নে দেখল, সে যেন আমাকে জাগ্রত অবস্থায়ই দেখল; কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না।’ (সহিহ বুখারি: ৬৯৯৪)

শায়খ আবদুল্লাহ বিন বাজ (রহ.) বলেন, ‘নবীজিকে স্বপ্নে দেখার জন্য তাঁর অনুগত হওয়া শর্ত নয়; তবে মুমিনের স্বপ্ন ফাসিকের স্বপ্নের মতো নয়।’ (binbaz.org.sa)

স্বপ্নের ব্যাখ্যা ও ইঙ্গিত

আলেমদের মতে, নবীজিকে বিভিন্ন অবস্থায় দেখার অর্থও বিভিন্ন হতে পারে—

  • নবীজি (স.)-কে অসুস্থ অবস্থায় দেখলে ঈমান দুর্বল হওয়ার ইঙ্গিত।
  • মসজিদে অবস্থানরত অবস্থায় দেখলে রহমতের বার্তা।
  • কোনো দেশে তাঁকে দেখতে পাওয়া মানে সে দেশে শান্তি ও সমৃদ্ধির আগমন।
  • নবীজি (স.)-এর প্রতি রাগান্বিত অবস্থায় দেখা পাপ ও ত্রুটির সতর্কবার্তা।

ইবনে সিরিন (রহ.) বলেন, ‘নবীজির প্রতি গভীর ভালোবাসাই স্বপ্নে তাঁর সাক্ষাৎ লাভের প্রধান মাধ্যম। এই সাক্ষাৎ সাধারণত সুসংবাদ কিংবা কোনো সতর্কবার্তা বহন করে আসে।’

পাপী ও কাফিরও সত্য স্বপ্ন দেখতে পারে

যেমন ইউসুফ (আ.)-এর যুগের বাদশাহ ও তাঁর জেলের দুই সঙ্গী অবিশ্বাসী হওয়ার পরও সত্য স্বপ্ন দেখেছিলেন। তবে সেই স্বপ্ন নবুয়তের অংশ নয়। ইবনুল আরাবি (রহ.) বলেন, মুমিনের স্বপ্ন নবুয়তের অংশ, পাপীর স্বপ্ন নবুয়তের অংশ নয়। আর কাফির বা অবিশ্বাসীর স্বপ্ন বর্জনীয়। (ফাতহুল বারি: ১২/৩৬২)
হাফেজ ইবনে হাজার আসকালানি (রহ.) বলেন, যখন কোনো অবিশ্বাসী বা পাপী সত্য স্বপ্ন দেখে সেটা হয়তো তার সুপথ লাভ ও তাওবার সুসংবাদ অথবা কুফরির ওপর অটল থাকার ব্যাপারে হুঁশিয়ারি। (ফাতহুল বারি: ১২/৩৮১)

নবীজিকে স্বপ্নে দেখার আমল

আলেমরা নবীজিকে স্বপ্নে দেখার জন্য তিনটি বিশেষ আমল উল্লেখ করেছেন-
১️. নবীজির প্রতি গভীর ভালোবাসা ও পূর্ণ ঈমান
২️. তাঁর সুন্নতের অনুসরণ
৩️. অধিক পরিমাণে দরুদ পাঠ।
(ফতোয়ায়ে ফকিহুল মিল্লাত: ২/২৩৪)

চূড়ান্ত বার্তা

যে ব্যক্তি নবীজি (স.)-কে স্বপ্নে দেখেন, তার জন্য এটি আত্মিক সাফল্য ও রহমতের নিদর্শন। তবে, স্বপ্নের ব্যাখ্যা সূক্ষ্ম; নির্ভরযোগ্য উৎস থেকে বোঝাই শ্রেয়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নবীজির আদর্শে অটল থেকে তাঁর দিকনির্দেশনা ও সৌভাগ্যময় সাক্ষাৎ লাভের তাওফিক দিন। আমিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নবীজিকে স্বপ্নে দেখার আমল, ইঙ্গিত ও ব্যাখ্যা

আপডেট সময় : ০১:৩১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫