ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

গান করলেও কখনো মুখ দেখান না এ আর রহমানের মেয়ে খাতিজা

মোজো ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / 93
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ভারতের অস্কারজয়ী সংগীতগুরু এ আর রহমান। বাবার পথ ধরে তার মেয়ে খাতিজা রহমানও গানের ভুবনে পা রেখেছেন। তিনিও ভারতীয় সংগীতজগতে এক অনন্য নাম। প্রতিভা, স্বকীয়তা ও ব্যক্তিগত সিদ্ধান্তের সমন্বয়ে তিনি গড়ে তুলেছেন নিজের আলাদা পরিচিতি
কিন্তু সবকিছুর মাঝে সবচেয়ে আলোচিত বিষয় হলো, তিনি গান করলেও প্রকাশ্যে কখনো মুখ দেখান না। সম্পূর্ণ পর্দানশীন জীবনযাপন করেই এগিয়ে নিয়ে চলেছেন নিজের সংগীত ক্যারিয়ার।
১৯৯৬ সালের ২৮ জুলাই চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন খাতিজা। তার বাবা সংগীতশিল্পী হওয়ায় সংগীতের আবহে বেড়ে উঠেছেন মেয়ে। এ কারণে একাডেমিক পড়াশোনা শেষ করে সংগীতকে পেশা করে নেন খাতিজা।
মাত্র ১৪ বছর বয়সেই খাতিজার সংগীতজীবনের শুরু। রজনীকান্ত ও ঐশ্বরিয়া রাই অভিনীত সুপারহিট তামিল ছবি ‘এন্থিরান’-এর ‘পুথিয়া মানব’ গানে কণ্ঠ দিয়ে প্রথমবার শ্রোতাদের সামনে আসেন তিনি। গানটি ব্যাপক জনপ্রিয়তা পেলেও খাতিজা তখনও আলোচনায় আসেননি তার লো-প্রোফাইল ব্যক্তিজীবনের কারণে।
এরপর পড়াশোনাকে অগ্রাধিকার দিতে দীর্ঘ সাত বছর বিরতি নেন তিনি। ২০১৯ সালে বিশ্বখ্যাত আইরিশ ব্যান্ড ‘ইউ-টু-র’ সঙ্গে ‘অহিংসা’ গানটিতে অংশ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিজের পরিচিতি পান।
২০২০ সালে প্রকাশ করেন তার প্রথম একক গান ‘ফেরেশতোন’। সেটি সমালোচকদের প্রশংসা কুড়ায়। এরপর থেকে নিয়মিতই বিভিন্ন ছবিতে কণ্ঠ দিয়ে আসছেন খাতিজা। তার কণ্ঠস্বর পাওয়া গেছে ‘মিমি’, ‘ইরাভিন নিঝাল’, ‘মিলি’, ‘পন্নিয়িন সেলভান: অংশ ২’সহ বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমার গানে।
২০২৩ সাল ছিল খাতিজার ক্যারিয়ারের একটি বড় মাইলফলক। ওই বছর প্রকাশ করেন তার প্রথম অ্যালবাম ‘কুহু কুহু’। মূলত এটি ছিল লতা মঙ্গেশকরের প্রতি তার শ্রদ্ধা নিবেদন। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক নারী সংগীতদল ফিরদাউস অর্কেস্ট্রার সহযোগিতায় নির্মিত এই অ্যালবামটি সংগীতপ্রেমীদের মাঝে সাড়া ফেলে।
গান গাওয়ার পাশাপাশি সুরকার হিসেবেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন খাতিজা। ২০২৪ সালে তামিল সিনেমা ‘মিনমিনি’ দিয়ে সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।
নিজের ধর্মীয় ও ব্যক্তিগত মূল্যবোধে অটল থেকে পর্দার আড়ালে থেকেও যে আন্তর্জাতিক মানের কাজ করা যায়, খাতিজা রহমান তারই প্রমাণ।
ব্যক্তি জীবনে ২০২২ সালে তিনি ভালোবেসে বিয়ে করেছেন অডিও ইঞ্জিনিয়ার ও উদ্যোক্তা রিয়াসদীন শেখ মোহাম্মদকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গান করলেও কখনো মুখ দেখান না এ আর রহমানের মেয়ে খাতিজা

আপডেট সময় : ০৭:২৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫