ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

মানুষ মনুষ্যত্ব হারিয়েছে : মিমি

মোজো ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / 96
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

কাজের বাইরে বাড়িতে থাকলে পোষ্যদের সঙ্গেই সময় কাটাতে ভালোবাসেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। রাস্তা-ঘাটে যেখানেই কুকুরদের ওপর অত্যাচার হতে দেখেন, সেখানেই সরব হন তিনি। কিছুদিন আগে ফ্লাইওভারে পানের পিক ফেলায় প্রতিবাদ জানিয়েছিলেন অভিনেত্রী। এবার পথকুকুরদের জড়িয়ে এক নজিরবিহীন ঘটনার কথা তুলে ধরলেন তিনি।
একটি পোস্টে মিমি লিখেছেন, ‘মানুষ মনুষ্যত্ব হারিয়েছে।’ কেন এমন মন্তব্য? পোস্টেই জানালেন কারণ। নিজের পোষ্যদের পরিবারের সদস্যের মতোই দেখেন মিমি। তবে শুধু নিজের কুকুর নয়, পথকুকুরদের ওপর অত্যাচারের বিরুদ্ধেও সব সময় আওয়াজ তোলেন তিনি।
মিমি জানান, নবদ্বীপের একটি রেলওয়ে শ্রমিক কলোনিতে রাস্তার ধারে পড়ে থাকা এক নবজাত শিশুকে পাহারা দিয়েছে এলাকার পথকুকুররা। স্থানীয়দের দাবি, শীতের রাতে শিশুটিকে ঘিরে দাঁড়িয়ে পাহারা দেয় তারা। সকাল পর্যন্ত শিশুটির ক্ষতি না হয়, সেদিকে নজর রাখে এই পথেরই কুকুররা।
এই ঘটনাই মিমিকে প্রবলভাবে নাড়া দিয়েছে।
তাই তার বক্তব্য, মানুষ অনেক সময় মানবিকতা হারিয়ে ফেললেও, পথকুকুররা এখনো সেই মানবিকতা ধরে রেখেছে। প্রতিদিন যেখানে কুকুরদের ওপর অত্যাচারের খবর শোনা যায়, সেখানে তাদের এমন স্নেহ আর সুরক্ষাদানের ঘটনা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়।
সূত্র : এই সময়

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মানুষ মনুষ্যত্ব হারিয়েছে : মিমি

আপডেট সময় : ০৫:৫৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫