ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাত্র ১৬ মাসে হিফয সম্পন্ন করলেন ৯ বৎসরের মুহাম্মাদ কাউসার

আবির মোহাম্মদ
  • আপডেট সময় : ০৯:২৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / ৮১৬ বার পড়া হয়েছে
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ মাতুয়াইল, যাত্রাবাড়ীর তাহ্ফিজুল ফোরক্বান (বালক/বালিকা) মাদরাসার ছাত্র হাফেজ মুহাম্মাদ কাউসার মাহমুদ কায়দা থেকে হিফয সম্পন্ন করেন। তিনি এই মর্যাদাপূর্ণ অর্জন করেছেন মাত্র ১৬ মাসে, যা মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য গর্বের বিষয়।

মাদরাসাটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতী মিজানুর রহমান লাবীব সাহেব দেশবর্ণকে জানান “আমার প্রাণ প্রিয় ছাত্রটি প্রথম থেকেই ৪ থেকে ৫ পৃষ্ঠা করে সবক দিতে পারতো,
আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় এই ছেলেটি কায়দা থেকে শুরু করে হিফয কমপ্লিট করেছে। তবে আশার আলো হলো সে ১৬ মাসে হিফয কমপ্লিট করেছে। ছাত্রটির বয়স মাত্র ৯ বৎসর।
আপনারা সকলেই তার ভবিষ্যত উজ্জ্বলতার জন্য দোয়া করবেন,আল্লাহ তায়ালা যেন তাকে সহ আমাদের প্রাণ প্রিয় সকল ছাত্রদের যুগশ্রেষ্ঠ হাফেজ আলেম হিসেবে কবুল করেন আমিন”।

“কাউসারের পিতা মুহাম্মাদ আবুল কাসেম তার সন্তানের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন। মাদরাসার পক্ষ থেকে সকলকে দোয়া করার আহ্বান জানানো হয়েছে, যেন আল্লাহ তায়ালা কাউসার ও অন্যান্য ছাত্রদেরকে হাফেজ ও আলেম হিসেবে কবুল করেন”।

মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, এই গৌরবময় অর্জন কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং একটি প্রেরণার উৎস হিসেবে আগামী প্রজন্মের ছাত্রদের শিক্ষার পথকে আলোকিত করবে।

মাদরাসাটি অবস্থিত ‐  আ.স.ম. আব্দুল মতিন ভিলা, ইসলাম নগর, দক্ষিণ মাতুয়াইল, যাত্রাবাড়ী ঢাকা‐১৩৬২ ৷

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাত্র ১৬ মাসে হিফয সম্পন্ন করলেন ৯ বৎসরের মুহাম্মাদ কাউসার

আপডেট সময় : ০৯:২৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫