ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

এখন সে অনেক দুষ্টুমি করে: সুনেরাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / 165
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ও আলোচিত জুটি আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল। গত বছরে বেশ কিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়ে এই জুটি যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনি তাদের পর্দার রসায়ন নিয়ে তৈরি হয়েছে নানা গুঞ্জন। সম্প্রতি এই দুই তারকা অংশ নিয়েছিলেন রাফসান সাবাবের জনপ্রিয় শো ‘হোয়াট আ শো’-তে। সেখানে আড্ডায় উঠে আসে তাদের ব্যক্তিগত জীবন, কাজ এবং একে অপরের প্রতি ধারণা। 

আড্ডার একপর্যায়ে তাদের নাটকের শুটিংয়ের মজার কিছু মুহূর্ত নিয়ে আলোচনা হয়। একটি ভিডিও দেখানো হয়। দেখা যায়, অভিনেতা আরশ খান গাছে উঠে বসে আছেন আর নিচে সুনেরাহসহ অন্য কলাকুশলীরা দাঁড়িয়ে। সঞ্চালক রাফসানের প্রশ্নের জবাবে সুনেরাহ হাসিমুখে জানান, এটি ছিল আরশের জন্য এক ছোটখাটো শাস্তি। বলেন, আমি কাজের ক্ষেত্রে ভীষণ সময়নিষ্ঠ। আমার সেটে নায়কদের আগেই পৌঁছাতে হয়। আরশকে আগেই সতর্ক করেছিলাম, তাও সে পাঁচ মিনিট দেরি করে এসেছিল। তাই ওকে শাস্তি হিসেবে গাছে উঠিয়ে দিয়েছিলাম।

পাশে থাকা আরশ তখন রসিকতা করে বলেন, আসলে আমি তো নিজেকে নায়ক ভাবি না, অভিনেতা মনে করি।

আরশ খানের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে সুনেরাহর মন্তব্য ছিল বেশ ইতিবাচক। জানান, শুরুতে আরশকে যতটা হালকাভাবে নিয়েছিলেন, বাস্তবে তাকে ততটাই সিরিয়াস পেয়েছেন।

সুনেরাহ বলেন, আমি এত ভালো কিছু আশা করিনি। কাজ শুরুর আগে ভেবেছিলাম, আরে নাটকই তো করে! কিন্তু সেটে গিয়ে দেখলাম সে কাজের ব্যাপারে দারুণ সিরিয়াস। গুছিয়ে কাজ করে, ফোন নিয়ে পড়ে থাকে না এবং নিয়মিত রিহার্সাল করে।

সুনেরাহ আরও যোগ করেন, শুরুর কয়েকটা কাজে সে বেশ ভদ্র ছিল, এখনো কাজের ব্যাপারে সিরিয়াস থাকলেও এখন সে অনেক দুষ্টুমি করে।

আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল

উল্লেখ্য, দেশের ছোট পর্দার রোম্যান্টিক জুটি হিসেবে আরশ-সুনেরাহ বর্তমানে ভক্তদের পছন্দের শীর্ষে। সম্প্রতি এই জুটির একটি অন্তরঙ্গ ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এলে শুরু হয় আলোচনা ও সমালোচনার ঝড়। সুনেরাহ নিজেই তার ফেসবুকে ছবিটি শেয়ার করেছিলেন। পোস্টটি মুহূর্তেই ভক্ত ও সহকর্মীদের মন্তব্যে ভরে ওঠে।

এই ছবিটি ঘিরে তৈরি হওয়া গুঞ্জন ও ব্যাখ্যার বিষয়ে কিছুটা বিস্ময় প্রকাশ করেছেন সুনেরাহ নিজেই। জানিয়েছিলেন, ছবিটা আমি হঠাৎই পোস্ট করেছি। কিন্তু কেন সবাই অভিনন্দন জানাচ্ছেন, সেটাই আমি ঠিক বুঝতে পারছি না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এখন সে অনেক দুষ্টুমি করে: সুনেরাহ

আপডেট সময় : ০৬:৪০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬