ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

পরিচালককে চকলেট খাইয়ে রাজি করাই : অভিনেত্রী স্বস্তিকা দত্তর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / 146
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চরিত্রের প্রয়োজনে অভিনয়শিল্পীদের বিভিন্ন রূপে পর্দায় হাজির হতে হয়। করতে হয় চুম্বনসহ বিভিন্ন দৃশ্যে অভিনয়। সেখানেই আপত্তি টলিউড অভিনেত্রী স্বস্তিকা দত্তর। জানালেন কারণ।

ভারতীয় সংবাদমাধ্যমকে স্বস্তিকা বলেন, ‘আমি এখনও পর্যন্ত অনস্ক্রিন চুমু খাইনি। আমি আমার কাজের প্রথম দিন থেকেই এই ব্যাপারটা নিয়ে খুব পরিষ্কার ছিলাম। পরিচালকদের প্রথম থেকেই বলে রাখি যে আমি কোনোভাবেই চুমু খাব না। খুব প্রয়োজন হলে তবেই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করব। তবে সেক্ষেত্রেও এমনভাবে শট নেওয়া হয় যাতে মনে হয় নায়ক নায়িকা ঘনিষ্ঠভাবে রয়েছেন কিন্তু আদতে ততটাও ঘনিষ্ঠ হই না আমি।’

তার কথায়, ‘এটা সম্পূর্ণ আমার নিজের সিদ্ধান্ত। আমার মনে হয় আমি এখনও রেডি নই এক্ষেত্রে। তাই পরিচালকদের বলাই থাকে যে আমি এমন কোনো দৃশ্যে অভিনয় করব না যেখানে চুমু খেতে হবে। তবে যদি খুব পছন্দ হয়ে যায় গল্প সে ক্ষেত্রে পরিচালককে একটি চকলেট খাইয়ে রাজি করাই যাতে এমনভাবে শটটা নেওয়া হবে যেন মনে হবে চুমু খাচ্ছি, কিন্তু আদৌ আমরা চুমু খাই না।’

মুক্তির অপেক্ষায় আছে স্বস্তিকা অভিনীত ভানুপ্রিয়া ভূতের হোটেল। পরিচালক নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ছবির একটি গানে রেট্রো লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিচালককে চকলেট খাইয়ে রাজি করাই : অভিনেত্রী স্বস্তিকা দত্তর

আপডেট সময় : ১১:০১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬