ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

আপনাদের কি কোনো যোগ্যতা নেই : অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 305
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা নিয়মিত নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করছেন। সম্প্রতি সরকারি অনুদানের দুটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত নানা বিষয় নিয়েও সামাজিক মাধ্যমে সরব প্রভা। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ফেসবুক লাইভে ভক্তদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন এ অভিনেত্রী।

সে সময় এক দর্শক তাকে জানান, তার ছবি ব্যবহার করে একাধিক ভুয়া প্রোফাইল চালানো হচ্ছে। এ বিষয়ে প্রভা বলেন, “হ্যাঁ, অনেকগুলো ফেক আইডি দেখেছি। এমনকি আমার ছবিসহ পোস্ট দিয়ে লেখা হচ্ছে, আইডির রিচ কমে গেছে, সবাই কমেন্টে সাড়া দিন। এগুলো মোটেও আমার নয়।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আপনাদের কি কোনো যোগ্যতা নেই যে, আমার ছবি বা কাজ দিয়ে ফেক করতে হবে? আল্লাহ সবাইকে কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছেন, সেটা কাজে লাগান। কিন্তু, এসব নকল প্রোফাইল বন্ধ করুন।”
প্রভা সবাইকে সতর্ক করেন, তার নামে খোলা কোনো ভুয়া আইডি থেকে রাজনৈতিক মন্তব্য, দেশবিরোধী লেখা বা অর্থ দাবি করা হলে তা যেন কেউ বিশ্বাস না করেন। প্রভার ভাষায়, “আমার নামের প্রোফাইল ব্যবহার করে যদি কেউ এমন কিছু করে, সেটা আমি নই। দয়া করে, বিচার করবেন না।”
শেষে প্রভা ভক্তদের অনুরোধ করেন, ভুয়া প্রোফাইল দেখলে যেন তা রিপোর্ট করা হয় এবং শুধু তার ভেরিফায়েড আইডি বা অফিসিয়াল পেজের সঙ্গেই যোগাযোগ রাখা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আপনাদের কি কোনো যোগ্যতা নেই : অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা

আপডেট সময় : ০৭:০০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫