ঢাকা ১২:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

অভিনেত্রী কিয়ারা আদভানির বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / 58
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পর্দার তারকাকে চোখের সামনে দেখা সাধারণদের জন্য উত্তেজনার হলেও সেই অভিজ্ঞতা সবার জন্য সবসময় সুখকর হয় না। সম্প্রতি বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ তুলেছেন কার্তিকে তিওয়ারি নামে এক বিমানযাত্রী। তার দাবি, একই ফ্লাইটে ভ্রমণকালে তার মায়ের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেছেন অভিনেত্রী। 

ভারতীয় গণমাধ্যমের খবর, ভারতের উদয়পুর থেকে মুম্বাইগামী একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে। কার্তিকে তিওয়ারি জানান, তিনি তার মা ও ভাইয়ের সঙ্গে উদয়পুর থেকে মুম্বাই যাচ্ছিলেন। একই বিমানের ‘বিজনেস ক্লাস’-এ ছিলেন কিয়ারা আদভানি ও অভিনেতা কার্তিক আরিয়ান। যাত্রাপথে তিওয়ারির মা ভুলবশত কিয়ারার জন্য নির্ধারিত আসনে বসে পড়েন। আর এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই অভিনেত্রী বিরক্তি প্রকাশ করেন এবং দুর্ব্যবহার করেন বলে দাবি কার্তিকের।

এরপর সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন কার্তিকে তিওয়ারি। তার বক্তব্য, তারকাদের দেবতুল্য মনে করা বন্ধ করা উচিত। পর্দার বাইরে এই তারকাদের আসল রূপ ভিন্ন। আমার মা ভুল করে তার আসনে বসেছিলেন। নিজের সংরক্ষিত আসনে অন্য কাউকে দেখলে খারাপ লাগা স্বাভাবিক, কিন্তু সেটি ভদ্রভাবেও বলা যেত। তিনি (কিয়ারা) কোনো কথা না বলে এমনভাবে অঙ্গভঙ্গি করেছেন যা অত্যন্ত অপমানজনক ছিল।

কার্তিকে তিওয়ারি আরও কিছু চাঞ্চল্যকর কথা জানান। বিমানটি গন্তব্যে পৌঁছানোর পর কেবিন ক্রুর এক সদস্য কিয়ারা ও কার্তিক আরিয়ানের সঙ্গে একটি ছবি তোলার জন্য অনুরোধ জানান। কার্তিকের দাবি অনুযায়ী, তারা দুজনেই সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন এবং দ্রুত চলে যাওয়ার কারণ দেখিয়ে ছবি তুলতে রাজি হননি।

কার্তিক তিওয়ারির এই ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে তৈরি হয় আলোচনা। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি কিয়ারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অভিনেত্রী কিয়ারা আদভানির বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ

আপডেট সময় : ১২:৩৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬