ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

অস্কারের মনোনয়ন তালিকায় নতুন রেকর্ড গড়েছে হরর সিনেমা ‘সিনার্স’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / 118
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্কারের মনোনয়ন তালিকায় নতুন রেকর্ড গড়েছে ভ্যাম্পায়ার হরর সিনেমা ‘সিনার্স’। ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের ১৬টি বিভাগে মনোনয়ন পেয়ে একক সিনেমা হিসেবে সর্বোচ্চ মনোনয়নের পূর্ববর্তী সব রেকর্ড ভেঙে দিয়েছে এটি। 

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে অভিনেতা ড্যানিয়েল ব্রুকস ও লুইস পুলম্যান চূড়ান্ত এই তালিকা প্রকাশ করেন।

লিওনার্দো ডি ক্যাপ্রিওর থ্রিলার সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’কেও পেছনে ফেলেছে ‘সিনার্স’। ক্যাপ্রিওর সিনেমাটি ১৩টি শাখায় মনোনীত হয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়া ‘ফ্রাঙ্কেনস্টাইন’, ‘মার্টি সুপ্রিম’ ও ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ ৯টি করে এবং ‘হ্যামনেট’ ৮টি শাখায় মনোনয়ন পেয়েছে।

রায়ান কুগলার পরিচালিত ‘সিনার্স’ সেরা চলচ্চিত্র, পরিচালক ও অভিনেতাসহ গুরুত্বপূর্ণ ১৬টি ক্যাটাগরিতে মনোনীত হয়েছে। চলতি বছর উত্তর আমেরিকার বক্স অফিসে আয়ের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা এই সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন মাইকেল বি জর্ডান।

এ বছর সেরা সিনেমার দৌড়ে রয়েছে- ‘সিনার্স’, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, ‘ফ্রাঙ্কেনস্টাইন’, ‘হ্যামনেট’, মার্টি সুপ্রিম’, ‘সেন্টিমেন্টাল ভ্যালু’, ‘বুগোনিয়া’, ‘এফ-ওয়ান’, ‘দ্য সিক্রেট এজেন্ট’ এবং ‘ট্রেন ড্রিমস’।

জানা গেছে, আগামী ১৫ মার্চ হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে অস্কারের চূড়ান্ত পুরস্কার তুলে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অস্কারের মনোনয়ন তালিকায় নতুন রেকর্ড গড়েছে হরর সিনেমা ‘সিনার্স’

আপডেট সময় : ০৪:৪৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬