ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

চুয়ান্নতম বিজয় দিবসে গোলাম রাব্বানী তোতার “বাংলাদেশ আমার অহংকার” বইয়ের উন্মোচন

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ১১:০৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / 117

ছবি : দেশবর্ন ।

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের চুয়ান্নতম বিজয় দিবস উপলক্ষে সু-স্বাগতম লেখক, নাট্যকার ও গ্রন্থ সম্পাদক গোলাম রাব্বানী তোতার লেখা “বাংলাদেশ আমার অহংকার” বইটির উন্মোচন করা হয়েছে।

২৪ জানুয়ারি শনিবার সকাল ১০ ঘটিকায় নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন গ্রন্থ সম্পাদক গোলাম রাব্বানী তোতা নিজেই।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরু, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও লেখক সামসুল ইসলাম টুকু, প্রবীণ সাংবাদিক ও লেখক তসলিম উদ্দিন, আদিনা ফজলুল হক সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শহীদ উদ্দিন আল-হাসান, চাঁপাইনবাবগঞ্জ পোস্ট মাস্টার (অবঃ) লক্ষণ চন্দ্র দাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা (অবঃ) আমিনুল ইসলাম, বালিয়াডাঙা ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহসান, সোনামসজিদের আমদানিকারক দিলীপ কুমার মন্ডল ও পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুকা বেগমসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা।

বইটি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাস, আন্দোলন-সংগ্রাম ও সাধারণ মানুষের অনুভূতির প্রতিফলন এই গ্রন্থে সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে। লেখক গোলাম রাব্বানী তোতা তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশের পা এখন পঞ্চান্নোর দোরে।

বহু আন্দোলন সংগ্রাম আর রক্তপাতের মধ্য দিয়ে কখনো হাসিমুখে, কখনো বিষণ্ন বদনে, আবার কখনো ক্রোধান্বিত হয়ে এগিয়ে যাচ্ছে আমার সোনার বাংলাদেশ। এই দেশে বহু মত ও পথের আবির্ভাব হয়েছে। আমরা সাধারণ মানুষ কঠিন বিষয়াদি বুঝি না—জানি না। সহজ-সরলভাবে দেশ পরিচালিত হোক—এটাই আমার ও সাধারণ নাগরিকের প্রত্যাশা।”

অনুষ্ঠানটি প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয় এবং উপস্থিত অতিথিরা লেখকের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চুয়ান্নতম বিজয় দিবসে গোলাম রাব্বানী তোতার “বাংলাদেশ আমার অহংকার” বইয়ের উন্মোচন

আপডেট সময় : ১১:০৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬