ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

ঋণ খেলাপিদের নাম ও ছবি প্রকাশ করতে চায়ে বাংলাদেশ ব্যাংক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / 127

ছবি: সংগৃহীত

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ঋণ খেলাপিদের নাম ও ছবি প্রকাশ করতে চেয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে অনুমতি চেয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো।
সম্প্রতি এ বিষয়ে অনুমতি চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে চিঠি দিয়েছে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)।
গত বছরের ১২ নভেম্বর খেলাপি ঋণ আদায় নিয়ে সভায় পরিকল্পনা চাওয়া হয়। তারই প্রেক্ষিতে সুপারিশ দেন ব্যাংকাররা। সুপারিশে খেলাপি ঋণগ্রহীতাদের ব্যাংক অথবা আদালতের নির্দেশনা না থাকলেও বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদানের ক্ষমতা চাওয়া হয়।
খেলাপিদের সম্পদ নিলামে ক্রয়কে উৎসাহিত করতে ক্রেতাদের আয়কর রেয়াত সুবিধা ও জেলাপ্রশাসকের অনুমোদনের প্রয়োজনীয়তা বিলোপ চায় এবিবি। একসঙ্গে খেলাপি ঋণগ্রহীতাদের যে কোনো ব্যবসায়ী সমিতির নির্বাচনে অংশগ্রহণের অনুপযোগী হওয়ার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা চাওয়া হয়।
খেলাপি ঋণ কমাতে প্রস্তাব
১) আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে খেলাপি ঋণের আংশিক অবলোপনের সুবিধা প্রদান।
২) লিয়েন করা শেয়ার নগদায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাৎক্ষণিক সহযোগিতা নিশ্চিত করা।
৩) মৃত্যু, মরণব্যাধি বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ব্যক্তিগত ঋণ, গৃহঋণ, ক্রেডিট কার্ড এবং একক মালিকানাধীন কুটির, ক্ষুদ্র ও ছোট প্রতিষ্ঠানের ঋণের সুদ মওকুফের ক্ষেত্রে হেড অব আইসিসির মতামত গ্রহণের শর্ত শিথিল করা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঋণ খেলাপিদের নাম ও ছবি প্রকাশ করতে চায়ে বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় : ০৫:৪১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬