ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

‘ডি ৫৫’ সিনেমায় স্বাগত ঝলমলে শ্রীলীলাকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪১:০০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 83
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ সিনেমা হার্টথ্রব নায়িকা শ্রীলীলা এবার জুটি বাঁধছেন সুপারস্টার ধানুশের সঙ্গে। ‘আমরন’খ্যাত নির্মাতা রাজকুমার পেরিয়াসামি পরিচালিত এই ছবির অস্থায়ী নাম রাখা হয়েছে ‘ডি ৫৫’। কয়েক সপ্তাহ আগে আনুষ্ঠানিকভাবে ছবিটির ঘোষণা দেওয়া হলে গুঞ্জন ওঠে। এতে ধানুশের বিপরীতে অভিনয় করবেন সাই পল্লবী, এমনটাই জানা যায়। তবে শেষ পর্যন্ত নির্মাতারা ভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ঘোষণায় নির্মাতা দল নিশ্চিত করেছে, ধানুশের সঙ্গে প্রধান নারী চরিত্রে দেখা যাবে শ্রীলীলাকে।

ধানুশ নিজেও তার প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ান্ডারবার স্টুডিওর ব্যানারে নির্মিত এই সিনেমায় শ্রীলীলাকে স্বাগত জানিয়েছেন। ঘোষণাটি প্রকাশ করে নির্মাতারা লেখেন, এটা আপনি ভাবেননি। ‘ডি ৫৫’ সিনেমায় স্বাগত ঝলমলে শ্রীলীলাকে।

অ্যাকশনধর্মী এই সিনেমায় বর্ষীয়ান অভিনেতা মামুট্টির যুক্ত হওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। প্রথমদিকে অন্য একটি প্রযোজনা সংস্থার ব্যানারে ছবিটি নির্মাণের কথা থাকলেও পরে তারা সরে দাঁড়ায়। এরপর সব স্বত্ব ধানুশের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়।

সম্প্রতি নির্মাতারা আরও জানান, সিনেমাটির গান ও আবহসংগীত পরিচালনা করবেন সাই অভ্যঙ্কর। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন ধানুশ, শ্রীলীলা, সুরকার সাই অভ্যঙ্কর এবং নির্মাতা রাজকুমার পেরিয়াসামি।

কাজের দিক থেকে ধানুশকে সর্বশেষ দেখা গেছে হিন্দি ভাষার চলচ্চিত্র ‘তেরে ইশক মে’। আনন্দ এল রাই পরিচালিত এই সিনেমায় শঙ্কর চরিত্রে অভিনয় করেন তিনি। ছবিটি চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়।

এরপর ধানুশকে দেখা যাবে অ্যাকশন থ্রিলার ‘কারা’ সিনেমায়। ‘পর থোজিল’ খ্যাত নির্মাতা ভিগনেশ রাজা পরিচালিত এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন মামিতা বাজু। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন করুণাস, জয়রাম, সুরাজ ভেঞ্জারামুদু প্রমুখ। সিনেমাটি চলতি বছরেই মুক্তির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে শ্রীলীলা সম্প্রতি তামিল সিনেমায় অভিষেক করেছেন ‘পরশক্তি’ ছবির মাধ্যমে। সুধা কঙ্গারা পরিচালিত এই রাজনৈতিক পটভূমির সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন শিবকার্তিকেয়ন ও রবি মোহন। গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন অথর্ব মুরালি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘ডি ৫৫’ সিনেমায় স্বাগত ঝলমলে শ্রীলীলাকে

আপডেট সময় : ১২:৪১:০০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬