ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

‘না’ ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 76
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চললেও ‘না’ ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অবস্থানের কথা জানান।

ন্যান্সির এ ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। নেটিজেনদের একাংশ তার বক্তব্যের সমালোচনা করলেও এ বিষয়ে তিনি প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি।

জাতীয়তাবাদী মনোভাবাপন্ন হিসেবে পরিচিত এই শিল্পী অতীতেও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে সরব ছিলেন। বিভিন্ন সময় তার কনসার্ট বাতিলসহ নানা প্রতিকূলতার মুখোমুখি হওয়ার কথাও তিনি উল্লেখ করেছেন। তবে এসব কারণে নিজের অবস্থান থেকে সরে আসেননি বলে জানিয়েছেন তিনি।

এর আগে শোবিজ অঙ্গনের তারকাদের রাজনীতিতে অংশগ্রহণ প্রসঙ্গে ন্যান্সি প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেন, শিল্পীদের এমপি-মন্ত্রী হওয়ার আগ্রহ নিয়ে ভাবার বিষয় রয়েছে। তার মতে, জনপ্রতিনিধি হতে হলে রাজনীতির দীর্ঘ পথ পাড়ি দেওয়া এবং তৃণমূল পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

নিজে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা প্রসঙ্গে ন্যান্সি বলেন, আপাতত তার এমন কোনো পরিকল্পনা নেই। তবে ব্যক্তিগতভাবে যে রাজনৈতিক দলকে ভালো লাগে, তাদের ক্ষমতায় দেখতে চান বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি ভোটারদের উদ্দেশে তিনি বলেন, অতীতে যারা মতপ্রকাশের স্বাধীনতা হরণ, গুম বা দুর্নীতির অভিযোগে সমালোচিত—তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে জনগণকে ভাবতে হবে।

এদিকে ‘না’ ভোট দেওয়ার পক্ষে মত দিয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আসিফ মাহতাবও। সামাজিক মাধ্যমে তিনিও এ সংক্রান্ত অবস্থান প্রকাশ করেছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘না’ ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি

আপডেট সময় : ০৭:০৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬