ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

কারাগারে থেকেও জ্যাকলিনকে হেলিকপ্টার উপহার দিলেন সুকেশ চন্দ্রশেখর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 61
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আর্থিক জালিয়াতির মামলায় কারাবন্দি থাকলেও বলিউড অভিনেত্রী
জ্যাকলিন ফার্নান্দেজের প্রতি নিজের ভালোবাসার কথা আবারও প্রকাশ্যে আনলেন সুকেশ চন্দ্রশেখর।
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে তিনি অভিনেত্রীকে বিলাসবহুল একটি হেলিকপ্টার উপহার দিয়েছেন বলে দাবি করেছেন। সেই সঙ্গে পাঠিয়েছেন আবেগভরা একটি চিঠিও।

চিঠিতে জ্যাকলিনকে ‘বেবি বম্মা’ বলে সম্বোধন করে সুকেশ তার নিঃসঙ্গতার কথা তুলে ধরেন। তিনি লেখেন, দীর্ঘদিন দেখা না হওয়ায় নিজেকে মরুভূমিতে পথহারা মানুষের মতো মনে হচ্ছে তার। চলমান আইনি জটিলতায় জ্যাকলিনকে যে পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, সে জন্যও দুঃখ প্রকাশ করেন তিনি। তার ভাষ্য, দূরত্ব থাকলেও তাদের ভালোবাসাই সম্পর্ককে ধরে রেখেছে। এমনকি নিজের কারণে জ্যাকলিনকে অপ্রত্যাশিত কষ্ট পোহাতে হচ্ছে বলেও স্বীকার করেন সুকেশ। চিঠিতে আরও উল্লেখ করেন, জ্যাকলিনের হৃদয়ে অন্য কারও স্থান নেই।

ভালোবাসা দিবসের বিশেষ উপহার হিসেবে পাঠানো কালো রঙের হেলিকপ্টারটিতে নাকি জ্যাকলিনের নামের আদ্যক্ষর খোদাই করা রয়েছে। মুম্বাইয়ের ট্রাফিক এড়িয়ে নির্বিঘ্নে যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করেই এটি কেনা হয়েছে বলে দাবি করেন সুকেশ। তার  বক্তব্য , এই হেলিকপ্টার  তিনি নিজের  উপার্জিত  অর্থেই  কিনেছেন ,  কোনো অবৈধ টাকায় নয়।

এ ঘটনা নতুন নয়। এর আগেও গত বছরের ভালোবাসা দিবসে জ্যাকলিনকে প্রাইভেট জেট উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। প্রায় ২০০ কোটি রুপির জালিয়াতির মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে থাকা সুকেশের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা বারবার অস্বীকার করেছেন জ্যাকলিন। তবে তবুও কারাগার থেকে চিঠি ও দামী উপহার পাঠিয়ে নিয়মিত আলোচনায় থাকছেন এই বিতর্কিত ব্যবসায়ী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কারাগারে থেকেও জ্যাকলিনকে হেলিকপ্টার উপহার দিলেন সুকেশ চন্দ্রশেখর

আপডেট সময় : ০৬:১৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬