ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের তিন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 202

ছবি : দেশবর্ন ।

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের দুইজন সহকারী অধ্যাপক ও একজন প্রদর্শককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় কলেজের আয়োজনে শিক্ষক-শিক্ষিকা মিলনায়তনে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোঃ লতিফুর রহমান।

বিদায় সংবর্ধনা পাওয়া শিক্ষকরা হলেন— ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ মাছুমা হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাঃ দুরুল হুদা এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রদর্শক মোঃ আখতারুজ্জামান।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষকদের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং শিক্ষা ক্ষেত্রে তাঁদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে তুলে ধরেন। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে বিদায়ী শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি তাঁদের প্রভিডেন্ট ফান্ডে জমানো টাকার চারগুণ এককালীন অর্থ প্রদান করা হয়। বক্তারা তাঁদের অবসরজীবন সুস্থ, সুন্দর ও শান্তিময় হোক—এ কামনা ও দোয়া করেন। আবেগঘন পরিবেশে সহকর্মী ও শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের তিন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬