ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

হিরা দিয়ে সাজানো কেক উর্বশী রাউতেলা জন্মদিনে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 43
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৩২ বছর পূর্ণ করলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। প্রতিবছর নিজের জন্মদিন ঘিরে নতুন নতুন চমক দিলেও এবার যেন সীমা ছাড়িয়ে গেলেন তিনি। এবার নিজের জন্মদিনে কোটি টাকা মূল্যের সাত তলা এক কেক কেটে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমের খবর, সেই বিশেষ কেকটি সাজানো আসল হিরা দিয়ে। 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বর্ণিল ফুল ও বেলুনে সাজানো বিলাসবহুল এক আয়োজনে নিজের জন্মদিন উদযাপন করছেন উর্বশী। সেখানে থাকা বিশালাকার সাত তলার চকোলেট কেকটির প্রায় পুরোটাই খোদাই করা হিরা দিয়ে। কেকটি মূলত উর্বশীকে উপহার দেওয়া হয়েছে।

উর্বশীর দামি এই কেকটি দেখে যেমন বিস্ময় প্রকাশ করেন উর্বশী, তেমনি কেকটির দাম জেনেও একরকম হতবাক তার ভক্তরা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, উর্বশীর হিরা দিয়ে সাজানো এই কেকটির দাম ১৬ কোটি টাকা। তবে এত দামি কেক অভিনেত্রীকে কে উপহার দিয়েছেন, তা এখনও স্পষ্ট জানা যায়নি। সামাজিক মাধ্যমে বিষয়টি আলোচনায় আসলে এর দাম নিয়ে ভক্তরা বিস্ময় প্রকাশ করেন।

উর্বশীর জন্মদিনে এমন মহার্ঘ্য আয়োজন এবারই প্রথম নয়। এর আগে ২০২৪ সালে তার জন্মদিনে কণ্ঠশিল্পী হানি সিং তাকে সোনার প্রলেপ দেওয়া একটি কেক উপহার দিয়েছিলেন। চলতি বছরের ১ জানুয়ারি দুবাইয়ের বিশ্বের উচ্চতম হোটেলে নিজের মায়ের জন্মদিন পালন করেন উর্বশী। সেখানেও তার মায়ের জন্য আনা তিন তলা কেকটি ছিল সোনায় মোড়া। সেই কেকের ওপর একটি সোনার মুকুটও বসিয়েছিলেন এই অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হিরা দিয়ে সাজানো কেক উর্বশী রাউতেলা জন্মদিনে

আপডেট সময় : ১২:০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬