ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান Logo ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর-এর মমতাময়ী মায়ের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo যুবকদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করছে সরকার Logo মাদক ও মানব পাচার নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ Logo কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo একাধিক কর্মসূচিতে অংশ নিতে টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo নারী উদ্যোক্তা এবং প্রবাসীদের নিয়ে গুরুত্ব দিচ্ছে সরকার Logo বাংলার যয়যাত্রাএর হরমুজ প্রণালী পার হতে কেন বাধা দিল ইরান Logo রায়ে ‘অসন্তুষ্ট’ শহীদ আবু সাঈদের পরিবার

পল্লব মোহাইমেন এর ‘প্রযুক্তির এই দিনে: প্রযুক্তিবিশ্বের ৩৬৬ দিনের ইতিহাস’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 112
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশ হয়েছে প্রযুক্তিবিষয়ক নতুন বই ‘প্রযুক্তির এই দিনে: প্রযুক্তিবিশ্বের ৩৬৬ দিনের ইতিহাস’। বইটি রচনা করেছেন পল্লব মোহাইমেন।

বইটি সম্পর্কে বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোহাম্মদ কায়কোবাদ লিখেছেন, পল্লব মোহাইমেন তথ্যপ্রযুক্তিসংক্রান্ত গুরুত্বপূর্ণ দিন-ক্ষণ ও ঘটনাগুলো অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছেন। যারা কুইজজাতীয় অনুষ্ঠান আয়োজন করেন এবং এতে অংশগ্রহণ করেন, তাদের জন্য বইটি অত্যন্ত মূল্যবান হবে বলে তিনি মনে করেন।

তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, দেশের তরুণ সমাজ তথ্যপ্রযুক্তিমনস্ক হয়ে তথ্যপ্রযুক্তির জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ হবে এবং আধুনিক রাষ্ট্র নির্মাণে ভূমিকা রাখবে।

বইটিতে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রযুক্তিবিশ্বের প্রতিদিনের ইতিহাস তারিখ অনুযায়ী সংকলিত হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তথ্যপ্রযুক্তির বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা ও মাইলফলককে। পাশাপাশি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি জগতের গুরুত্বপূর্ণ ঘটনাবলিও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রযুক্তিপ্রেমী ও ইতিহাসপ্রেমী পাঠকদের জন্য বইটি বিশেষভাবে প্রণীত। প্রযুক্তির বিবর্তন জানতে আগ্রহী পাঠক ছাড়াও তথ্যপ্রযুক্তির শিক্ষার্থী, শিক্ষক, পেশাজীবী, উদ্যোক্তা ও তরুণ প্রজন্মের জন্য এটি সহায়ক হবে বলে জানিয়েছেন লেখক। রেফারেন্স বই হিসেবেও এটি কার্যকর ভূমিকা রাখবে বলে তার প্রত্যাশা।

‘প্রযুক্তির এই দিনে’ প্রকাশ করেছে প্রতিভাষা প্রকাশন। ৩৯১ পৃষ্ঠার হার্ডকভার সংস্করণের মূল্য নির্ধারণ করা হয়েছে ১২০০ টাকা।

বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে গ্রন্থিক প্রকাশনের স্টলে (স্টল নং ৯৫২, ৯৫৩, ৯৫৪)। এছাড়া অনলাইনেও সংগ্রহ করা যাচ্ছে rokomari.com ও prothoma.com-এ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পল্লব মোহাইমেন এর ‘প্রযুক্তির এই দিনে: প্রযুক্তিবিশ্বের ৩৬৬ দিনের ইতিহাস’

আপডেট সময় : ০৭:৫১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬