ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গায়ক তানজীব সারোয়ারের আত্মহত্যার চেষ্টার খবরটি সঠিক নয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / 2
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা, আইসিইউতে সংগীতশিল্পী তানজীব সারোয়ার’—বৃহস্পতিবার মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ে। কয়েকটি পেজ থেকেও একই দাবি করা হয়। গায়কের ব্যবহৃত নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে বিষয়টি নিয়ে কথা বলেন তাঁর স্ত্রী সাবা সানজিদা রহমান।

এক ফেসবুক পোস্টে তিনি জানান, আত্মহত্যার চেষ্টার খবরটি সঠিক নয়। তার ভাষ্য, উচ্চরক্তচাপ বেড়ে যাওয়ায় আইসিইউতে ভর্তি করা হয়েছে তানজীব সারোয়ার-কে।

সাবা সানজিদা রহমান লেখেন, “আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় তানজীব সারোয়ার এখন মোটামুটি সুস্থ। উচ্চ রক্তচাপের কারণে সে আইসিইউতে ভর্তি ছিল।

তিনি আরও জানান, তানজীবের আগে থেকেই উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। ১২ মার্চ মধ্যরাতে তা বেড়ে গেলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগ থেকে চিকিৎসকদের পরামর্শে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে বিভ্রান্তিকর উল্লেখ করে তানজীবের স্ত্রী বলেন, “যে-কোনো ধরনের তথ্যের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দয়া করে বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনাদের ভালোবাসা এবং দোয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।”

‘দিল আমার’, ‘মেঘ মিলন’ ও ‘গা ছুঁয়ে বলো’ গান গেয়ে পরিচিতি পান গায়ক, সুরকার ও সংগীত পরিচালক তানজিব সারোয়ার। ২০১১ সালে সংগীতাঙ্গনে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করেন তিনি।
একই বছর প্রকাশ পায় তাঁর প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’।

এরপর ২০১৪ সালে ‘মেঘবরণ’ এবং ২০১৬ সালে ‘হৃদমোহিনী’ নামে আরও দুটি একক অ্যালবাম প্রকাশিত হয়। ২০২৩ সালে রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের ‘গা ছুঁয়ে বলো’ গানটির মাধ্যমে প্লেব্যাকে অভিষেক ঘটে তার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গায়ক তানজীব সারোয়ারের আত্মহত্যার চেষ্টার খবরটি সঠিক নয়

আপডেট সময় : ১২:০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬