ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

নিষিদ্ধের মুখে নোরার গান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / 236
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউডের গ্ল্যামার গার্ল নোরা ফাতেহি এবং মেগাস্টার সঞ্জয় দত্ত অভিনীত ‘সরকে চুনর তেরি সরকে’ গানটি নিয়ে শুরু থেকেই বইছিল বিতর্কের ঝড়। অবশেষে সেই বিতর্কের জেরে গানটিকে ভারতে নিষিদ্ধ ঘোষণা করল দেশটির কেন্দ্রীয় সরকার। ‘কেডি-দ্য ডেভিল’ সিনেমার এই গানের কথা এবং দৃশ্যায়ন নিয়ে দর্শক মহলে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হওয়ার প্রেক্ষিতেই আজ এই কঠোর সিদ্ধান্ত জানানো হয়।

পুরো বিষয়টি নিয়ে যখন উত্তাল নেটদুনিয়া, তখনই এক ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করলেন নোরা। অভিনেত্রীর দাবি, গানটির হিন্দি সংস্করণ সম্পর্কে তার আগে থেকে কোনো ধারণাই ছিল না।

নোরা জানান, মূলত তিন বছর আগে তিনি কন্নড় ভাষার একটি গানের জন্য শুটিং করেছিলেন, যার শিরোনাম ছিল ‘সারসি নিন্না’। বিশাল বাজেটের প্রজেক্ট এবং সহশিল্পী হিসেবে সঞ্জয় দত্তের উপস্থিতি সব মিলিয়ে কাজটি করতে দ্বিধা করেননি তিনি। তবে সেই গানের হিন্দি সংস্করণ যে ‘সরকে চুনর’ নামে আসবে এবং এর লিরিক্সে অসংলগ্নতা থাকবে, সেটি ছিল তার চিন্তার বাইরে।

অভিনেত্রী বলেন, ‘পরে যখন গানটি হিন্দিতে প্রকাশ করা হয়, এর উপস্থাপন ও কথা নিয়ে যে এত বড় বিতর্ক তৈরি হবে তা আমার জানা ছিল না। আমি চাই না কেউ ভাবুক যে আমি কুরুচিপূর্ণ বা বিতর্কিত কোনো বিষয়কে সমর্থন করি।’

জনরোষের চাপে গানটি সরিয়ে নিতে বাধ্য হয়েছেন নির্মাতারা। এ অবস্থায় ভক্তদের প্রতি অনুরোধ জানিয়ে নোরা বলেন, ‘গানের পেছনের আসল গল্পটা জানুন। ভুল বোঝাবুঝির শিকার হবেন না। অনুরোধ করছি, কেউ গানটি শেয়ার করে আরও ছড়িয়ে দেবেন না।’

বর্তমানে গানটি ডিজিটাল প্ল্যাটফর্মগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নোরার এই ভিডিও বার্তা ভক্তদের মাঝে বিভ্রান্তি দূর করার চেষ্টা করলেও, গানটি নিয়ে সমালোচনার রেশ কাটেনি এখনো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিষিদ্ধের মুখে নোরার গান

আপডেট সময় : ১০:৪৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬