ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর-এর মমতাময়ী মায়ের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo যুবকদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করছে সরকার Logo মাদক ও মানব পাচার নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ Logo কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo একাধিক কর্মসূচিতে অংশ নিতে টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo নারী উদ্যোক্তা এবং প্রবাসীদের নিয়ে গুরুত্ব দিচ্ছে সরকার Logo বাংলার যয়যাত্রাএর হরমুজ প্রণালী পার হতে কেন বাধা দিল ইরান Logo রায়ে ‘অসন্তুষ্ট’ শহীদ আবু সাঈদের পরিবার Logo সংরক্ষিত নারী আসনে নির্বাচন ১২ মে

প্রথমবার দ্বৈত চরিত্রে চিত্রনায়িকা ইয়ামিন হক ববি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / 162

ইয়ামিন হক ববি| ছবি : অভিনেত্রীর ফেসবুক

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা ও চলচ্চিত্র প্রযোজক ইয়ামিন হক ববি। সম্প্রতি তিন মাসের অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরেই তিনি শুরু করেছেন বদিউল আলম খোকনের ‘তছনছ’ সিনেমার শুটিং। এফডিসিতে চলছে তছনছ সিনেমার শুটিং। ছবিতে ববির একটি চরিত্র সহজ-সরল ও অন্যটি প্রতিবাদী তরুণীর। এ প্রসঙ্গে ববি বলেন, ‘প্রথমবার দ্বৈত চরিত্রে কাজ করছি। চিত্রনাট্য ভালোভাবে পড়েছি, সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। নতুন অভিজ্ঞতা হতে চলেছে। আশা করছি, কাজটি ভালোভাবে শেষ করতে পারব।

ববিকে সর্বশেষ দেখা গেছে ‘ময়ূরাক্ষী’ সিনেমায়। রাশিদ পলাশ পরিচালিত সিনেমাটি গত বছরের ঈদে মুক্তি পেয়েছিল। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে তাঁর অভিনীত একাধিক সিনেমা। অস্ট্রেলিয়া যাওয়ার আগে ববি শেষ করেছেন কে এ নিলয় পরিচালিত ‘বউ’ ও অনিক বিশ্বাসের ‘শিরোনাম’ সিনেমার কাজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রথমবার দ্বৈত চরিত্রে চিত্রনায়িকা ইয়ামিন হক ববি

আপডেট সময় : ০৭:৩০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫