ঢাকা ০২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

সকালে মেনে চলুন এই ৪ অভ্যাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৩:২৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / 82
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সকালটা কেমন যাচ্ছে এটাই অনেক সময় ঠিক করে দেয় আপনার সারাদিনের এনার্জি, মনোযোগ আর শরীরের অবস্থা। বিশেষ করে যাদের ব্লাড সুগার ওঠানামা করে, তাদের জন্য দিনের প্রথম এক ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। পুষ্টিবিদ লাভনীত বাত্রা মনে করেন, কিছু সহজ কিন্তু নিয়মিত অভ্যাস গড়ে তুললে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা অনেকটাই সহজ হয়ে যায়। তার মতে, সকালের রুটিনই ঠিক করে দেয় শরীরের হরমোন, ইনসুলিন রেসপন্স এবং সারাদিনের শক্তি। তাহলে জেনে নেয়া যাক কোন ৪ অভ্যাস বদলে দিতে পারে আপনার সকাল, আর সঙ্গে সুগার লেভেলও।

 ১. শরীরের বায়োলজিক্যাল ক্লক ঠিক রাখুন

আমাদের শরীরে একটি প্রাকৃতিক ঘড়ি আছে যাকে বলা হয় সার্কাডিয়ান রিদম। এটি ঠিক থাকলে হরমোনের ভারসাম্যও ভালো থাকে। যা করবেন:

  • প্রতিদিন একই সময়ে ঘুম থেকে উঠুন
  • সকালে কিছুক্ষণ রোদে থাকুন
  • রাত জেগে মোবাইল/স্ক্রিন ব্যবহার কমান

এতে কর্টিসল, ইনসুলিনসহ গুরুত্বপূর্ণ হরমোন ঠিকমতো কাজ করে। ফলে ব্লাড সুগার থাকে স্থিতিশীল।

 ২. দিনের শুরু হোক স্বাস্থ্যকর পানীয় দিয়ে

খালি পেটে কী খাচ্ছেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দুটি কার্যকর পানীয়:

  • ভেজানো মেথি পানি
  • দারুচিনি পানি

উপকারিতা:

  • রক্তে শর্করা শোষণ ধীরে করে
  • ইনসুলিনের কাজকে আরও কার্যকর করে
  • শরীরকে ব্রেকফাস্টের জন্য প্রস্তুত করে

৩. নাস্তার আগে একটু নড়াচড়া করুন

ঘুম থেকে উঠে সরাসরি বসে পড়বেন না শরীরকে একটু অ্যাক্টিভ করুন। চাইলে
হালকা স্কোয়াট বা  দ্রুত হাঁটতে পারেন। এতে মাংসপেশি রক্ত থেকে গ্লুকোজ ব্যবহার করে নেয়, ফলে খাবারের পর হঠাৎ সুগার বাড়ার ঝুঁকি কমে।

 ৪. সঠিক নাশতা 

শুধু পরোটা, পাউরুটি বা কর্নফ্লেক্স দিয়ে সকাল শুরু করলে চলবে না। সকালের নাশটায় রাখুন প্রোটিন (ডিম/পনির/ডাল/দই), ফাইবার (সবজি/বীজ) এবং হেলদি ফ্যাট (বাদাম/ঘি/বীজ)। এতে করে অনেকক্ষণ পেট ভরা থাকে আর মাঝেমধ্যে ক্ষুধা কম লাগে। হঠাৎ সুগার বাড়ে না। সেইসঙ্গে সারাদিন শক্তি পাওয়া যায়।

ব্লাড সুগার নিয়ন্ত্রণ মানেই শুধু ওষুধ নয় জীবনযাপনের ছোট ছোট অভ্যাসই এখানে বড় ভূমিকা রাখে। দিনের শুরুটা যদি সচেতনভাবে করা যায়, তাহলে শুধু সুগার নয়, পুরো শরীরই ভালো থাকবে। তাই কাল সকাল থেকেই চেষ্টা করুন এই ৪ অভ্যাসকে নিজের রুটিনে আনতে।

সূত্র: এনডিটিভি 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সকালে মেনে চলুন এই ৪ অভ্যাস

আপডেট সময় : ০১:৫৩:২৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬