ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

আগে আমি একটু বেশি বাচ্চা ছিলাম : অপু বিশ্বাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / 78
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পর্দায় আগের মতো নিয়মিত দেখা না গেলেও নেটদুনিয়া ও অফলাইনে
সমান সরব ঢালিউড কুইন অপু বিশ্বাস।

শোরুম উদ্বোধন, ব্র্যান্ড প্রমোশন কিংবা সোশ্যাল মিডিয়ায় নতুন লুকের ছবি সব মিলিয়ে ভক্তদের চর্চায়
থাকেন সবসময়। তবে সব ছাপিয়ে নেটিজেনদের মূল কৌতূহলের কেন্দ্রবিন্দুতে থাকে এই নায়িকার ব্যক্তিগত জীবন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার ও অতীত অভিজ্ঞতা নিয়ে খোলামেলা
কথা বলেছেন তিনি।

জীবনের অন্যতম আলোচিত অধ্যায় শাকিব খানের সঙ্গে বিয়ে নিয়ে অকপটে নিজের অনুশোচনার কথা
জানিয়েছেন অপু। বিয়েটা তার জীবনের টার্নিং পয়েন্ট ছিল কি না—এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে বলেন, “বিয়ে কেন টার্নিং পয়েন্ট হবে? ওটা আসলে ভুল সিদ্ধান্ত ছিল। খুব অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে করাটা আমার জীবনের ভুল ছিল। নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই,
ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেয়া উচিত নয়।”

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল মেগাস্টার শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অপু বিশ্বাস। দীর্ঘ ৯ বছর বিষয়টি গোপন রাখার পর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন লাইভে সন্তানসহ উপস্থিত হয়ে বিয়ের কথা প্রকাশ্যে আনেন তিনি। তবে ২০১৮ সালের ১২ মার্চ আনুষ্ঠানিকভাবে এই জুটির বিচ্ছেদ ঘটে।

ভবিষ্যতে নতুন করে সংসার পাতার কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নে কিছুটা রহস্য জিইয়ে রেখেছেন এই তারকা। তিনি জানান, এই মুহূর্তে এমন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই তিনি।

অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ট্রল ও সমালোচনা নিয়েও মুখ খুলেছেন তিনি। অপু জানান, এসব নেতিবাচক বিষয় নিয়ে তিনি মোটেও বিচলিত হন না। বরং বেশিরভাগ সময় এগুলো এড়িয়ে চলেন এবং মাঝে মাঝে বেশ উপভোগও করেন।

দীর্ঘ ক্যারিয়ারে নিজের আচার-আচরণে আসা পরিবর্তন নিয়েও কথা বলেছেন তিনি। আগের অপু বিশ্বাসই ভালো ছিল কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আগে আমি একটু বেশি বাচ্চা ছিলাম। ক্যামেরার সামনে কী বলে ফেলতাম, কী করে ফেলতাম… কারণ তখন বুঝতাম না ইমোশনের জন্য
ক্যামেরা নয়, ক্যামেরা মানে পাবলিক ফেস করতে হয়।”

বর্তমানে অভিনয়ের পাশাপাশি নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। গত ঈদুল ফিতরে তার অভিনীত ‘দুর্বার’ সিনেমাটি মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে তা পিছিয়ে যায়। তবে গুঞ্জন রয়েছে, আসন্ন কোরবানির ঈদে তার নতুন সিনেমা ‘সিক্রেট’ প্রেক্ষাগৃহে আসতে পারে। যদিও বিষয়টি নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে রাজি হননি এই চিত্রনায়িকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আগে আমি একটু বেশি বাচ্চা ছিলাম : অপু বিশ্বাস

আপডেট সময় : ০৭:৫৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬