ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

জরুরি নির্দেশনা সব শিক্ষাপ্রতিষ্ঠানে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / 84
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারা দেশের বিদ্যালয়গুলোতে শিক্ষক স্বল্পতা দূর করতে এবং পাঠদান কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের একটি তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই তালিকা বা ‘শিক্ষক পুল’ থেকে প্রয়োজন অনুযায়ী সাময়িকভাবে শিক্ষক নিয়োগের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ম্যানেজিং কমিটিকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তারের সই করা এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিটি দেশের সব জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তীব্র শিক্ষক সংকট রয়েছে এবং এনটিআরসিএ-র মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে বিলম্ব হচ্ছে। এর ফলে নিয়মিত পাঠদান কার্যক্রম ব্যাপকভাবে বিঘ্নিত হওয়ায় গুণগত ও মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে এই বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিজ্ঞ ও শারীরিকভাবে সক্ষম অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে উপজেলা পর্যায়ে এই ‘শিক্ষক পুল’ গঠন করা হবে।

নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট উপজেলার ইউএনও-র পরামর্শক্রমে এবং প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বা অ্যাডহক কমিটির অনুমোদন সাপেক্ষে ওই পুল থেকে শিক্ষক নিয়োগ করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে।

এসব শিক্ষকদের সম্মানী বাবদ প্রয়োজনীয় ব্যয় প্রতিষ্ঠানের নিজস্ব তহবিলের অত্যাবশ্যকীয় খাত থেকে নির্বাহ করার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলাভিত্তিক এই তালিকা দ্রুত প্রস্তুত করতে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জরুরি নির্দেশনা সব শিক্ষাপ্রতিষ্ঠানে

আপডেট সময় : ০৮:০২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬