ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

টঙ্গীতে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / 55
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হানিফ ঢালী , গাজীপুর।

গাজীপুরের টঙ্গীতে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক শিক্ষার্থী পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে।

নিহত আমীর উদ্দিন গাজী (৭ম শ্রেণি) আজ বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণের পুকুরে ডুবে মারা যায়। জানা গেছে, আসরের নামাজ আদায়ের পর আমীর উদ্দিন গাজী মাদ্রাসার পুকুরে গোসল করতে নামে।

একপর্যায়ে সে পানিতে তলিয়ে গেলে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালনা করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর তাকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়।

উদ্ধার পরবর্তী নিকটস্থ হসপিটালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, এর আগে ২০২৩ সালেও একই মাদ্রাসার সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী পুকুরে ডুবে মারা যায়। ওই ঘটনার পর পুকুরের গভীরতা কমানোর জন্য বালু ফেলা হয় এবং প্রায় দুই বছর পুকুরে গোসল নিষিদ্ধ রাখা হয়েছিল। তবে পুনরায় একই ধরনের দুর্ঘটনা ঘটায় মাদ্রাসা প্রশাসনের দায়িত্বহীনতার অভিযোগ তুলেছেন স্থানীয় অভিভাবকরা।

এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ ড. হিফজুর রহমান বলেন, ঘটনাটি অত্যান্ত দুঃখ জনক। আমরা আগামীতে আরও সচেতন উদ্যেগ গ্রহণ করবো যেন অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা না ঘটে। মাদ্রাসার কেন্দ্রীয় ছাত্রসংসদের ভিপি মঈনুল ইসলাম জানান, নিহত শিক্ষার্থীর পিতা মৃত তার মা ঘটনা শুনার পর শারীরিকভাবে ভেঙে অসুস্থ হয়ে পড়েন। এ ছাড়া ঘটনার বিষয়ে বিস্তারিত স্থানীয় তথ্য এখনো পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টঙ্গীতে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ০৪:২৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬