ঢাকা ০২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রামের গ্যাস সংকটে দুই বৃহৎ সার কারখানায় উৎপাদন বন্ধ Logo অনুমোদনবিহীন মাদক সিসা ও সিসা লাউঞ্জ বন্ধে ব্যবস্থা Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক ফ্লাইট বাতিল Logo অগ্নিঝরা মার্চ স্বাধীনতার মাস মার্চ Logo সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের নিবন্ধন সম্পন্ন, রেজিস্ট্রেশন নম্বর S-14517 Logo নরসিংদী ধর্ষণ ও হত্যার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন হাসনাত আবদুল্লাহ-র Logo তারেক রহমানের সঙ্গে সাক্ষাত কর‌তে আগ্রহী পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী Logo বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ Logo ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ Logo পালিত হবে ‘শহীদ সেনা দিবস’ : প্রধানমন্ত্রী তারেক রহমান

আমার আসলে ১২টা বিয়ে করার ইচ্ছে আছে, ছোটবেলা থেকেই মজা করে বলতাম আমি এক ডজন বিয়ে করব : পরীমনি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / ৬৬০ বার পড়া হয়েছে
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরীমনি আর সমালোচনা যেন একে অপরের পরিপূরক। ঢালিউডের এই নায়িকা যা-ই করেন, তা মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এক দশকের ক্যারিয়ারে নানা গুঞ্জন ও বিতর্ক তাকে ঘিরে থাকলেও, সেসবকে গুরুত্ব দেন না তিনি। অভিনয়ের বাইরে, ব্যক্তিগত জীবন নিয়েই সমালোচনার মুখে পড়তে হয় তাকে সবচেয়ে বেশি।

সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অংশ নিয়ে নিজের চারপাশের নানা গুঞ্জন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

অনুষ্ঠানের সঞ্চালক রুম্মান রশীদ খান এক পর্যায়ে তাকে প্রশ্ন করেন, ‘শেখ সাদি কি তোমার প্রেমিক?’ এমন প্রশ্নের উত্তরে পরীমনি হাসতে হাসতে বলেন, ‘না, ও আমার ছোট ভাই। ভাইয়ের মতোই সাদি আমার খুব কাছের।’

এরপর সঞ্চালক জানতে চান, বর্তমানে পরীমনি কি সিঙ্গেল? জবাবে পরী হেসে বলেন, ‘না।’ তারপর আবার যোগ করেন, ‘শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউই বিশ্বাস করবে না।’ কেন করবে না- এমন প্রশ্নে তিনি মুচকি হেসে বলেন, ‘আমি নিজেও বিশ্বাস করি না! আমার somehow সারাক্ষণ প্রেম-প্রেম একটা অনুভূতি কাজ করে, আর আমি মনে করি, এটা থাকা আসলে ভালো।’

প্রেমের পর আলাপ ঘুরে যায় বিয়ের প্রসঙ্গে। সঞ্চালক জানতে চান, ‘তুমি মোট কতবার বিয়ে করেছ?’ জবাবে পরীমনি হেসে বলেন, ‘একবার।’ তখন সঞ্চালক প্রশ্ন করেন, ‘মানে শরীফুল রাজের কথাই বলছ? তাহলে বাকিদের বিয়ের খবর আমরা শুনি কেন?’ উত্তরে পরীমনি রসিক ভঙ্গিতে বলেন, ‘জানি না, মনে হয় ওরা সবাই সৎস্বামী !  যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।’

শরীফুল রাজ ছাড়াও পরীমনির সঙ্গে শোবিজ অঙ্গনে আরও অনেকের নাম জড়িয়েছে নানা সময়। এমনকি শোবিজে আসার খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন- এমন গুঞ্জনও ছড়িয়েছিল বহুবার। গত বছরের নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর সেই গুঞ্জন আরও তীব্র হয়।

‘ইসমাইল কি তোমার স্বামী ছিলেন?’- এই প্রশ্নের জবাবে পরীমনি হাসতে হাসতে বলেন, ‘হ্যাঁ, আমার সৎস্বামী ছিল।’

এরপর সঞ্চালক জানতে চান, ‘তুমি তাহলে কতবার বিয়ে করতে চাও?’ উত্তরে পরীমনি বলেন, ‘আমার না, আসলে ১২টা বিয়ে করার ইচ্ছে আছে! ছোটবেলা থেকেই মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। কিন্তু এই কথাটা যে রিউমার (গুঞ্জন) হিসেবে এভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে, সেটা কখনো ভাবিনি। জানলে নিশ্চয়ই এমন কথা বলতাম না !

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আমার আসলে ১২টা বিয়ে করার ইচ্ছে আছে, ছোটবেলা থেকেই মজা করে বলতাম আমি এক ডজন বিয়ে করব : পরীমনি

আপডেট সময় : ০৭:০৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫