ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

রাঙ্গামাটিতে সড়ক অবরোধের ডাক ইউপিডিএফের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / 75
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙ্গামাটিতে সড়ক অবরোধের ডাক ইউপিডিএফের

মেহেদী হাসান, রাঙামাটি জেলা প্রতিনিধি :

ওরফে তরুণ হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। এ ঘটনার প্রতিবাদে রাঙ্গামাটিতে সড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।

শনিবার (৯ মে) দুপুরে সাজেকের উজোবাজারে আয়োজিত এক তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

ইউপিডিএফ নেতাকর্মীরা হত্যাকাণ্ডের জন্য দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন সড়ক অবরোধ কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার সকাল ১০টার দিকে দীঘিনালায় ইউপিডিএফ সদস্য হত্যার প্রতিবাদে সাজেকের উজোবাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের নেতারা।

সমাবেশে ইউপিডিএফ সংগঠক কালো বরণ চাকমার সভাপতিত্বে এবং গণতান্ত্রিক যুব ফোরামের সদস্য বীর চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পিসিপি’র বাঘাইছড়ি উপজেলা শাখার অর্থ সম্পাদক সুজয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বাবুধন চাকমা।

বক্তারা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামে চলমান সংঘাত বন্ধে সাধারণ মানুষ বারবার আহ্বান জানালেও একটি স্বার্থান্বেষী মহল পরিস্থিতি অস্থিতিশীল করে তুলছে। তারা দাবি করেন, হত্যা, গুম ও অপহরণের মাধ্যমে পাহাড়ের রাজনৈতিক আন্দোলন দমনের চেষ্টা চলছে।

সমাবেশে কালো বরণ চাকমা বলেন, “হত্যা-গুম করে পার্বত্য চট্টগ্রামে জনগণের ন্যায্য আন্দোলন দমন করা যাবে না। যারা স্বজাতির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, জনগণকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

অন্যদিকে, একই ঘটনায় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা হত্যাকাণ্ডের নিন্দা জানান। তিনি দাবি করেন, শনিবার ভোরে দীঘিনালার শুকনোছড়া এলাকায় সাংগঠনিক কাজে বের হওয়ার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা সশস্ত্র সন্ত্রাসীরা হেগেরা চাকমাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত হেগেরা চাকমা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রেতকাবা গ্রামের বাসিন্দা এবং রঙ্গমনি চাকমার ছেলে বলে জানানো হয়।

ইউপিডিএফের দাবি, এ হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে কয়েকজনের পরিচয় স্থানীয়রা শনাক্ত করেছেন। সংগঠনটি অভিযোগ করে বলেছে, পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে।

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হেগেরা চাকমা ইউপিডিএফ (প্রসিত গ্রুপ)-এর একজন ‘কালেক্টর’ হিসেবে দায়িত্ব পালন করতেন। শনিবার ভোরে শুকনোছড়া এলাকায় সশস্ত্র হামলার মুখে পড়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাঙ্গামাটিতে সড়ক অবরোধের ডাক ইউপিডিএফের

আপডেট সময় : ০২:০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬