ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

চট্টগ্রামে সড়ক পেরিয়ে হোটেলেও ছিনতাইকারী, টার্গেট বাস থেকে নামা যাত্রীরাই

আরাফাত চৌধুরী
  • আপডেট সময় : ১২:৩৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / 39
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্রগ্রাম জেলা প্রতিনিধিঃ আরাফাত চৌধুরী 

চট্টগ্রামের পাহাড়তলীতে ছিনতাইকারীদের দৌরাত্ম্য এখন আর শুধু সড়কে সীমাবদ্ধ নেই, পৌঁছে গেছে আবাসিক হোটেলেও। ভোরে হোটেলে থাকা যাত্রীদের মোবাইল ফোন ছিনিয়ে নিচ্ছে ছিনতাইকারী চক্র। এমন ঘটনার সিসিটিভি ফুটেজে ধরা পড়লেও এখনও গ্রেপ্তার হয়নি অভিযুক্তরা।

শুক্রবার (১৯ জুন) সকাল ৮টার দিকে সিডিএ মার্কেটের কাজী মসজিদ সংলগ্ন পার্ক ইন হোটেলে এমন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী পাহাড়তলী থানায় সাধারণ ডায়েরি করেছেন।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক যুবক হোটেলের দ্বিতীয় তলায় উঠে কাউন্টারে প্রবেশ করে পার্কিং বয়ের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ওই যুবকের নাম রাকিব বলে জানা গেছে।

পাহাড়তলী এ কে খান, অলংকার, জোলাপাড়া ও সিডিএ মার্কেট এলাকা দীর্ঘদিন ধরে ছিনতাইকারীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। রাকিব ওই দলের সদস্য বলে ধারণা করছে হোটেল কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানান, সংঘবদ্ধ কয়েকটি চক্র ভোরে বাস থেকে নামা যাত্রীদের টার্গেট করে নিয়মিত ছিনতাই করে আসছে। এছাড়া তারা যাত্রীরা যেসব হোটেলে থাকেন সেখানেও ছিনতাইয়ের উদ্দেশ্যে উঠে পড়ে। নোয়াপাড়া এলাকার রাকিব ছাড়াও রায়হান ও তাশেফ নামে আরও দু’জন এই চক্রের সক্রিয় সদস্য। রাজনৈতিক নেতাদের প্রশ্রয়ে এসব চক্র বেপরোয়া হয়ে উঠেছে।

ভুক্তভোগী আব্দুল গফুর জানান, মোবাইল ফোন ফেরত চেয়ে যোগাযোগ করলে উল্টো হুমকির মুখে পড়তে হয়। পরে তিনি পাহাড়তলী থানায় লিখিত সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে এখনও ফোন উদ্ধার কিংবা কাউকে গ্রেপ্তার করা হয়নি।

পাহাড়তলী থানার সেকেন্ড অফিসার এসআই মাসুদুর রহমান বলেন, রাকিবসহ একাধিক ছিনতাইকারী চক্রের বিষয়ে তথ্য রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ বিষয়ে বক্তব্য জানতে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছারকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

এদিকে গত কয়েকদিনে এলাকার আশপাশে একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে আকবরশাহ রেল হাউজিং সোসাইটির বাসিন্দা হামিদ জানান, ৯ জুন এ কে খান মোড়ে ভোরে বাস থেকে নামার পর ছুরি ঠেকিয়ে তার টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়।

রফিক উল্লাহ নামে আরেক ভুক্তভোগী জানান, ৩ জুন অলংকার মোড়ে বাস থেকে নামার পর দুই ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। যদিও প্রাণে বেঁচে যান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চট্টগ্রামে সড়ক পেরিয়ে হোটেলেও ছিনতাইকারী, টার্গেট বাস থেকে নামা যাত্রীরাই

আপডেট সময় : ১২:৩৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬