ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

আশুলিয়ায় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / 77
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ১০ বছরের এক মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

রবিবার (২৮ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।

এর আগে শনিবার রাতে আশুলিয়ার নরসিংহপুর এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌছে অভিযুক্তকে আটক করে।

গ্রেপ্তারকৃত সৎ বাবার হলেন জহুরুল ইসলাম (২৭)। তিনি পেশায় একজন অটোরিকশাচালক।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার রাত পৌনে ১২টার দিকে ভুক্তভোগী ওই মেয়েকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে তার সৎ বাবা জহুরুল। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে আশপাশের লোকজন এসে জহুরুল ইসলামকে আটকে রাখে। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

এবিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, সৎ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে জহুরুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর মা বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আশুলিয়ায় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:০৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬