ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

সাভারে বিলুপ্তপ্রায় জীবিত তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 59
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে বিলুপ্তপ্রায় একটি জীবিত তক্ষক উদ্ধার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় বন্যপ্রাণী পাচার ও অবৈধ কেনাবেচার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে আমিনবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার দক্ষিণখান থানার আসকোনা হাজী ক্যাম্প এলাকার মরহুম নাজির আহম্মেদের ছেলে মো. মঞ্জুরুল হোসেন (৩৮), একই এলাকার মরহুম রহুল আমিনের ছেলে মো. হযরত আলী রিপন (৩৯), চট্টগ্রামের আনোয়ারা থানার শদি কুচিয়া এলাকার মরহুম নুর আলমের ছেলে মো. আব্দুর রহিম (৪২), ঢাকার দক্ষিণখান থানার মোল্লারটেক এলাকার মো. রমজান আলীর ছেলে মো. রায়হান আহম্মেদ রনি (৩৮) এবং খুলনার বটিয়াঘাটা থানার ফুলবাড়ি এলাকার মরহুম লিয়াকত শেখের ছেলে মো. সাগর শেখ (৪০)।

ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ একটি জীবিত তক্ষক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া তক্ষকটির দৈর্ঘ্য প্রায় ১৫ ইঞ্চি এবং গায়ের রং ধূসর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তক্ষকটি অবৈধভাবে কেনাবেচার উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। গ্রেপ্তারদের মধ্যে আব্দুর রহিমের বিরুদ্ধে এর আগে একটি মামলা রয়েছে।

ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। বন্যপ্রাণী পাচার ও অবৈধ বেচাকেনা রোধে ঢাকা জেলা ডিবির এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাভারে বিলুপ্তপ্রায় জীবিত তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৫

আপডেট সময় : ০৫:৫৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬