ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এলজিইডি দিনাজপুরে বিদায়-বরণ সংবর্ধনায় নেতৃত্বের ধারাবাহিকতার প্রত্যয় পুনর্ব্যক্ত Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে

মোহনগঞ্জের লিজাকে বিয়ে করলেন চীনা নাগরিক, করলেন ইসলাম গ্রহণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 8
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহিউদ্দিন: নেত্রকোণা প্রতিনিধি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় থেকে প্রেম। এরপর দুই পরিবারের সম্মতিতে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে নেত্রকোনার মোহনগঞ্জের তরুণী নাজমিন আক্তার লিজাকে বিয়ে করেছেন চীনের নাগরিক ওয়্যাং সুলিন (৩০)। ধর্মান্তরিত হওয়ার পর তাঁর নাম রাখা হয়েছে মো. নুর উদ্দিন।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় জাঁকজমকপূর্ণভাবে তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। এ উপলক্ষে কনের বাড়িতে স্বজনদের পাশাপাশি চীনা যুবককে একনজর দেখতে দূর-দূরান্ত থেকে উৎসুক জনতার ভিড় জমে।

জানা গেছে, ওয়্যাং সুলিন চীনের লুবেই প্রদেশের লুরাং শহরের বাসিন্দা। তিনি সেখানে ভাইয়ের সাথে যৌথভাবে একটি রেস্তোরাঁ পরিচালনা করেন। অন্যদিকে কনে নাজমিন আক্তার লিজা মোহনগঞ্জ সরকারি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর বাবা মো. নাজিম উদ্দিন পৌর শহরের একজন ফার্নিচার ব্যবসায়ী।

লিজার পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে ফেসবুকে ওয়্যাং সুলিনের সাথে লিজার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর উভয় পরিবারের সম্মতিতে গত ১৮ জুলাই ওয়্যাং সুলিন বাংলাদেশে আসেন। পরবর্তীতে গত ২১ জুলাই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লিজাকে বিয়ে করেন।

কনের বাবা মো. নাজিম উদ্দিন বলেন, “বিয়ের আগে আমরা পাত্রের পারিবারিক পরিচয় এবং চীনা দূতাবাসের মাধ্যমে সমস্ত তথ্য ভালোভাবে যাচাই-বাছাই করেছি। সব তথ্য সঠিক নিশ্চিত হওয়ার পরই আত্মীয়স্বজনের সম্মতিতে বিয়ের আয়োজন করা হয়।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহনগঞ্জের লিজাকে বিয়ে করলেন চীনা নাগরিক, করলেন ইসলাম গ্রহণ

আপডেট সময় : ১০:৩৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬