ঢাকা ০৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

খামে ভরে নিজের প্রচারপত্র বিলি করেছেন চাকসু ছাত্রদলের প্যানেলের জিএস প্রার্থী শাফায়াত হোসেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / 83

ছবি: সংগৃহীত

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ব ডাক দিবসে পোস্ট কার্ডের আদলে খামে ভরে নিজের প্রচারপত্র বিলি করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (চাকসু) ছাত্রদলের প্যানেলের জিএস প্রার্থী শাফায়াত হোসেন।

বৃহস্পতিবার ক্যাম্পাসে ব্যতিক্রমী এ প্রচার চালাতে দেখা যায় তাকে।

প্রচারপত্রের খামের উপরে ডাক টিকিটের আদলে দেওয়া হয়েছে নিজের ছবি ও ব্যালট নম্বর। বাম পাশে প্রেরক লিখে নিজের নাম পদ এবং ব্যালট নম্বর দিয়েছেন তিনি। ডান দিকে প্রাপকের স্থলে লেখা হয়েছে ‘সম্মানিত ভোটার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন’।

আর খামের ভেতরে চিঠির আদলে দেওয়া আছে প্রচারপত্র।

শাফায়াত বলেন, “চিঠি মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে আছে। একসময় মানুষ চিঠি লিখত, প্রযুক্তির যুগে তা এখন হারাতে বসেছে। এ চিঠি আমাদের আশা আকাঙ্ক্ষার আবেগ। কিন্তু এখন মানুষের কাছে চিঠি লেখার সে প্রবণতা বলতে গেলে নাই।”

তিনি বলেন, “চাকসু নির্বাচনের সঙ্গেও আমাদের আশা আকাঙ্ক্ষা আর আবেগ জড়িয়ে আছে। তাই ডাক দিবসে আবেগের ভোট চেয়ে চিঠির আদলে এ প্রচারপত্র বিলি করছি। যেখানে আমাদের আশা আকাঙ্ক্ষার বিষয়টি তুলে ধরেছি।” চাকসু ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ অক্টোবর। সাড়ে তিন দশক পর হতে যাওয়া এই নির্বাচনে সবমিলিয়ে প্রার্থী হয়েছেন মোট ৯০৮ জন। এর মধ্যে মধ্যে ৪১৫ জন হল সংসদের প্রার্থী।

চাকসু নির্বাচনে জিএস পদে নির্বাচন করবেন ২২ জন। ছাত্রদল, ছাত্র শিবির, বাম এবং বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর ১২টি প্যানেল রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খামে ভরে নিজের প্রচারপত্র বিলি করেছেন চাকসু ছাত্রদলের প্যানেলের জিএস প্রার্থী শাফায়াত হোসেন

আপডেট সময় : ১০:৫৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫