ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজা জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / 214

ছবি: সংগৃহীত

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।

শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর কাশিপুর মৌজার তেলীপাড়া গ্রামের ঘুঘুরহাট-নাগেশ্বরীগামী পাকা রাস্তায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর একটি সিএনজি অটোরিকশা আসলে পুলিশ থামানোর সংকেত দেয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজিতে থাকা মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে খোরশেদ আলম (৩৮) ও শফিকুল ইসলাম (৫০) নামের দুইজনকে আটক করে। তবে তাদের এক সহযোগী নুর আলম পালিয়ে যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে সিএনজিতে তল্লাশি চালিয়ে তিনটি পৃথক পাটের বস্তার ভেতর স্কচটেপ, পলিথিন ও সুতলিতে মোড়ানো অবস্থায় মোট ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার সদর ইউনিয়নের বুদারবান্নি এলাকার মৃত রজব আলীর ছেলে খোরশেদ আলম (৩৮) এবং নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোঠাল এলাকার মৃত সমসের আলীর ছেলে শফিকুল ইসলাম (৫০)।

এ বিষয়ে ফুলবাড়ী থানার ওসি শওকত আলী সরকার জানান, পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীসহ পলাতক সাতজন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজা জব্দ

আপডেট সময় : ০৬:০৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫