ঢাকা ০৪:১২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

পরপর দুবার কামড়ালেই কুকুরের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 287
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের উত্তরপ্রদেশে বেওয়ারিশ কুকুরের জন্য নতুন আইন জারি করেছে সরকার। কোনো কুকুর যদি পরপর দুবার বিনা উস্কানিতে পথচারীকে কামড়ায়, তবে তাকে আজীবন প্রাণিকেন্দ্রে রাখা হবে। অর্থাৎ ওই কুকুরের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নতুন এ আইনে কোনো পথচারীকে কুকুর প্রথমবার কামড়ানোর পর ওই ব্যক্তি অ্যান্টি-রেবিজ টিকা নিলে বিষয়টি তদন্ত করবে কর্তৃপক্ষ। শনাক্ত করা কুকুরকে প্রাণী জন্মনিয়ন্ত্রণ কেন্দ্রে নিয়ে গিয়ে জীবাণুমুক্ত করার পর ১০ দিন পর্যবেক্ষণে রেখে তাকে ছেড়ে দেওয়া হবে। তবে এর আগে মাইক্রোচিপের মাধ্যমে ওই কুকুরের অবস্থান রেকর্ড করা হবে।

একই কুকুর যদি দ্বিতীয়বার কোনো কারণ ছাড়াই কাউকে কামড়ায়, তবে তাকে আজীবন প্রাণিকেন্দ্রে আটকে রাখা হবে।
উত্তরপ্রদেশের প্রধান সচিব অমৃত অভিজাত জানান, কুকুর সত্যিই অকারণে পথচারীকে কামড়াচ্ছে কি না তা নির্ধারণে তিন সদস্যের একটি কমিটি কাজ করবে। যে কমিটিতে একজন ভেটেরনারি চিকিৎসক, প্রাণী আচরণ বিশেষজ্ঞ ও পৌর করপোরেশনের কর্মকর্তা থাকবেন। তবে কুকুরের এ যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্তির বিধানও আছে আইনে। কেউ যদি দণ্ডপ্রাপ্ত কুকুরকে দত্তক নেয় তবেই মিলবে মুক্তি।

তবে শর্ত দেওয়া হয়েছে—প্রাণিকেন্দ্রে যেসব কুকুর সংরক্ষিত থাকবে, সেগুলো দত্তক নেওয়ার পর রাস্তায় ছাড়া যাবে না। একই সঙ্গে কোনো অবস্থাতেই প্রাণীটিকে পরিত্যাগ করা যাবে না ও যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে। তবেই দণ্ডপ্রাপ্ত কুকুরটির শাস্তি মওকুফ হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পরপর দুবার কামড়ালেই কুকুরের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০২:১৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫