ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

প্রথমবারের মতো ধারাবাহিক নাটকে যুক্ত হলেন সুনেরাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 102
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মডেলিংয়ে ক্যারিয়ার শুরু সুনেরাহ বিনতে কামালের। ২০১৯ সালে তানিম রহমান অংশুর ‘ন ডরাই’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু তাঁর। অভিষেকে বাজিমাত করেছেন, পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। টিভিতে তাঁর প্রথম নাটক ‘শূন্য থেকে শুরু’। ২০২২ সালের নাটকটিতে তিনি অভিনয় করেছিলেন তাহসানের সঙ্গে। গত বছর রাগীব রায়হানের পরিচালনায় আবার নাটকে ফেরেন সুনেরাহ। ‘দাবাঘর’ নামের নাটকে তাঁর সঙ্গে ছিলেন ইরফান সাজ্জাদ। এর পর থেকে ছোট পর্দায় নিয়মিত অভিনয় করছেন তিনি। প্রতি মাসে বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে সুনেরাহ অভিনীত নাটক।

এবার প্রথমবারের মতো ধারাবাহিক নাটকে যুক্ত হলেন সুনেরাহ। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ফ্যামিলি সিরিয়াল ‘এটা আমাদের গল্প’-তে অভিনয় করবেন তিনি। গত রোববার ধারাবাহিকে সুনেরাহর লুক শেয়ার করে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। ধারাবাহিকে সুনেরাহ অভিনয় করবেন সায়রা চরিত্রে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘একটি পারিবারিক সিরিজ। পরিবারে শুরু, পরিবারেই শেষ।’

জানা গেছে, পারিবারিক গল্পে লেখা নাটকটি নির্মাণ করছেন মোস্তফা কামাল রাজ। এর আগে তিনি বানিয়েছেন ‘ফ্যামিলি ক্রাইসিস’, ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’, ‘গ্র্যাজুয়েট’, ‘মাইক’-এর মতো জনপ্রিয় ধারাবাহিক নাটক। গত রোজার ঈদে প্রশংসিত হয়েছিল রাজের নাটক ‘এটা তোমাদের গল্প’। ওই সময়ে তিনি ইঙ্গিত দিয়েছিলেন পারিবারিক গল্পের একটি ধারাবাহিক নির্মাণের। সুনেরাহর ক্যারেক্টার লুক প্রকাশের মধ্য দিয়ে সেটির আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নির্মাতা। এই ধারাবাহিকে আরও অভিনয় করবেন খায়লুল বাশার। ধারাবাহিকভাবে অন্য অভিনয়শিল্পীদের নাম প্রকাশ করা হবে।

নাটকে নিয়মিত হওয়ার পাশাপাশি সিনেমায়ও কাজ করছেন সুনেরাহ। এ বছর রোজার ঈদে তাঁকে দেখা গেছে ‘দাগি’ সিনেমায়। শিহাব শাহীনের পরিচালনায় এতে আফরান নিশোর সঙ্গে অভিনয় করেছেন তিনি। সর্বশেষ গত কোরবানির ঈদে মুক্তি পাওয়া তানিম নূরের ‘উৎসব’ সিনেমায় অতিথি চরিত্রে ছিলেন সুনেরাহ। স্ক্রিন উপস্থিতি কম হলেও দুটি সিনেমায় প্রশংসিত হয়েছে সুনেরাহর অভিনয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রথমবারের মতো ধারাবাহিক নাটকে যুক্ত হলেন সুনেরাহ

আপডেট সময় : ০৫:১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫