ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

নবীন মডেলদের জন্য বিশেষ অডিশন ক্লাস বিচারকের দায়িত্ব পালন করেনছেন অভিনেত্রী রাজ রীপা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 141
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর নিকেতন এলাকায় এ অডিশন অনুষ্ঠিত হয়। প্রথম দিনেই অন্তত ৭০ জন শিক্ষার্থী এতে অংশ নেন। তাদের মধ্য থেকে ২৫ জনকে বাছাই করা হয় পরবর্তী ধাপের জন্য। নবীনদের মধ্য থেকে সেরা প্রতিভাবানদের নির্বাচনের মাধ্যমে ধাপে ধাপে তৈরি করা হবে পেশাদার মডেল।

অডিশনে বিচারকের দায়িত্ব পালন করেন জনপ্রিয় মডেল ও কোরিওগ্রাফার রুমা সৈয়দ, ফ্যাশন বিশেষজ্ঞ সুমন হোসাইন, মডেল মারিয়া কিসপট্টা, অভিনেত্রী রাজ রীপা এবং ফ্যাশন ট্রেনার আজাদ ফারজানা লিমি, ব্র্যান্ড ওনার সুমনা সুমি, ফ্যাশন ডিজাইনার সোহান করীম প্রমুখ । তারা অংশগ্রহণকারীদের র‌্যাম্প ওয়াক, আত্মবিশ্বাস, ক্যামেরার সামনে অভিব্যক্তি এবং পোশাক নির্বাচনের ওপর গুরুত্ব দেন।

আয়োজক কমিটির এক মুখপাত্র সুমন হোসাইন জানান, “একজন মডেল সফল হতে হলে শুধু সৌন্দর্যই যথেষ্ট নয়। প্রয়োজন আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং নিয়মিত প্রশিক্ষণ। আমাদের অডিশন ক্লাসগুলোতে এসব বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানে যারা বাছাই হয়েছেন, তারা ধাপে ধাপে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে উন্নত মডেল হয়ে উঠবেন।

অংশগ্রহণকারীদের জন্য প্রথম দিন থেকেই হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়। কীভাবে সঠিকভাবে র‌্যাম্প ওয়াক করতে হয়, ক্যামেরার সামনে নিজেকে উপস্থাপন করতে হয় কিংবা পোশাক নির্বাচন করতে হয়এসব বিষয়ে বিশদভাবে শেখানো হয়। পাশাপাশিঅভিজ্ঞ ট্রেনাররা নতুনদের মানসিক প্রস্তুতি ও পেশাদারিত্বের বিষয়ে পরামর্শ দেন

অডিশনে অংশ নেওয়া এক নবীন মডেল শাকিরা বলেন, “প্রথম দিনেই অনেক কিছু শিখলাম। বিশেষ করে র‌্যাম্পে হাঁটার সময় শরীরের ভঙ্গি ও চোখের অভিব্যক্তি নিয়ে যেভাবে ট্রেনাররা নির্দেশনা দিয়েছেন, তা ভবিষ্যতে কাজে লাগবে।”

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইকের আয়োজকরা আশা করছেন, এই অডিশন ক্লাস থেকেই ভবিষ্যতে ফ্যাশন জগতে অনেক নতুন মুখ যুক্ত হবে। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক মঞ্চেও তারা প্রতিনিধিত্ব করতে পারবেন।

এ আয়োজনকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। আয়োজকরা জানিয়েছেন, ধাপে ধাপে প্রশিক্ষণের পর নির্বাচিতদের নিয়ে একটি বড় র‌্যাম্প শো আয়োজন করা হবে, যেখানে নবীনরা অভিজ্ঞ মডেলদের সঙ্গে একই মঞ্চে হাঁটার সুযোগ পাবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নবীন মডেলদের জন্য বিশেষ অডিশন ক্লাস বিচারকের দায়িত্ব পালন করেনছেন অভিনেত্রী রাজ রীপা

আপডেট সময় : ০২:৪২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫