ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

একের পর এক বড় পর্দায় কাজ করে যাচ্ছেন লাস্যময়ী এই তরুণ অভিনেত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / 182

জাহৃবী কাপুর। ছবি : সংগৃহীত

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউডে স্টার কিডদের মধ্যে এই সবচেয়ে বেশি আলোচিত শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। বর্তমানে হিন্দি সিনেমার ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যেও একজন তিনি। একের পর এক বড় পর্দায় কাজ করে যাচ্ছেন লাস্যময়ী এই তরুণ অভিনেত্রী। দুর্গাপূজা উপলক্ষে ২ অক্টোবর মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘সানি সংস্কারী কি তুলসী কুমারী’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান। এরই মধ্যে মুভিটির ছবির অ্যাডভান্স শুরু হয়ে গেছে। ছবির সেন্সর প্রক্রিয়া শেষ হয়েছে এক সপ্তাহ আগে।

গত সপ্তাহেই জাহ্নবী-বরুণের বেশ কয়েকটি চুমুর দৃশ্য কেটে দিয়েছে সেন্সর বোর্ড । ছবিটি পরিচালনা করেছেন শশাঙ্ক খৈতান এবং প্রযোজনা করেছে ধর্মা প্রোডাকশন। সম্প্রতি এ দুই তারকা সিনেমায় তাদের চরিত্র এবং কাজের অভিজ্ঞতা সম্পর্কে কথা বলেছেন। ছবিতে জাহ্নবীকে দেখা যাবে তুলসী কুমারী চরিত্রে, যিনি অনন্য ব্যক্তিত্বের অধিকারী একজন স্কুলশিক্ষিকা। নিজের চরিত্রকে তিনি কিছুটা ‘অস্বাভাবিক’ বলে উল্লেখ করেছেন।

তিনি বলেন, ‘তুলসী কিছুটা অদ্ভুত স্বভাবের। এক সময় তিনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করেন, যা চরিত্রটিকে আরও আকর্ষণীয় করে তোলে।’ অন্যদিকে, বরুণ ধাওয়ানকে সানি সংস্কারী চরিত্রে দেখা যাবে। অভিনেতা শুটিংয়ের একটি ঘটনার স্মৃতিচারণ করে বলেন, ‘পুরো কাস্ট নিয়ে এক সঙ্গে কাজ করার সময় আমরা বাচ্চাদের মতো মজা করতাম। ছবিতে আমি, জাহ্নবী, রোহিত সারাফ, সানিয়া মালহোত্রা এক সঙ্গে কাজ করেছি। আমরা খুব মজা করে কাজ করেছি। বিশেষ করে একটি বাগানের দৃশ্যে আমাদের হাসি থামানোই কঠিন হয়ে পড়েছিল। আমার মনে হয়, পুরো কাস্ট যখন একসঙ্গে থাকে তখন অনেক আনন্দ করে কাজ করা হয়।

ছবিটিতে সানিয়া, রোহিত, মনীশ পাল এবং অক্ষয় ওবেরয় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। আশা করা হচ্ছে, তারকাবহুল অভিনেতা ও বিনোদনধর্মী গল্পের সিনেমাটি এই উৎসবের মৌসুমে দর্শকদের জন্য বড় আকর্ষণ হয়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একের পর এক বড় পর্দায় কাজ করে যাচ্ছেন লাস্যময়ী এই তরুণ অভিনেত্রী

আপডেট সময় : ০৭:২১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫