ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস Logo দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ Logo প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ   Logo হরমুজ এড়িয়ে সৌদি থেকে তেল নিয়ে চট্টগ্রাম আসছে জাহাজ Logo জ্বালানি সাশ্রয়ে বুধ-বৃহস্পতিবার হাইকোর্টের বিচারকাজ চলবে ভার্চুয়ালি Logo এনসিপিতে যোগদানের হিড়িক

বাল্য বিয়ে আয়োজনে দুই মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / 135

ছবি: সংগৃহীত

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের গুরুদাসপুর উপজেলায় বাল্য বিয়ে আয়োজনের দায়ে বর বাহারুল ইসলামকে (২৫) দুই মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ রায় প্রদান করেন।

উপজেলার নাজিরপুর নতুনপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়। এ সময় অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইতি খাতুনকে (পিতা শামসুল হক) বাল্যবিয়ে থেকে উদ্ধার করা হয়। ইতি খাতুন জানান, পিতা-মাতা ও স্থানীয়দের চাপে অনিচ্ছা সত্ত্বেও বিয়ের প্রস্তুতি নিতে হয়েছিল। তবে সময়মতো প্রশাসনের হস্তক্ষেপে বিয়ে বন্ধ হওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান যে তিনি পড়াশোনা ও খেলাধুলা অব্যাহত রাখতে পারবেন।

বর বাহারুল ইসলাম গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী গ্রামের নবীর উদ্দিনের ছেলে এবং পেশায় ব্যবসায়ী। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব আলী জানান, বারবার নিষেধ সত্ত্বেও কন্যার পিতা বাল্যবিয়ের আয়োজন থেকে বিরত থাকেননি।

নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ইতি মেধাবী ও সক্রিয় শিক্ষার্থী। পরিবার থেকে জোর করে তাকে বিয়ে দিতে চাইলেও বিদ্যালয় কর্তৃপক্ষ এর বিরোধিতা করেছে। তিনি আরও জানান, শিক্ষার্থীদের সচেতন করতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ ঘটনার উদাহরণ আলোচনা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয় এবং মেয়ের পরিবারকে সতর্ক করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাল্য বিয়ে আয়োজনে দুই মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড

আপডেট সময় : ০৬:৪৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫