ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস Logo দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ Logo প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ   Logo হরমুজ এড়িয়ে সৌদি থেকে তেল নিয়ে চট্টগ্রাম আসছে জাহাজ Logo জ্বালানি সাশ্রয়ে বুধ-বৃহস্পতিবার হাইকোর্টের বিচারকাজ চলবে ভার্চুয়ালি Logo এনসিপিতে যোগদানের হিড়িক

ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন ইলিয়াস কাঞ্চন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / 162
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইলিয়াস কাঞ্চন ভক্তদের জন্য দুঃসংবাদ বলা যায়। ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও খ্যাতিমান এই চিত্রতারকা।  বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন আছেন। বুধবার (১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তার ছেলে ও নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়। কানাডা থেকে ভার্চুয়ালি বক্তব্যে তিনি বাবার অসুস্থতার বিষয়টি তুলে ধরেন এবং দেশবাসীর কাছে দোয়া চান।

জয় জানান, চলতি বছরের শুরু থেকেই ইলিয়াস কাঞ্চনের শারীরিক নানা সমস্যা দেখা দেয়। কথা বলতে অসুবিধা হতো, স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ছিল। গত ৯ এপ্রিল তাঁকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যাওয়া হলে দীর্ঘ পরীক্ষার পর মাথায় টিউমার ধরা পড়ে। পরে ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সের মেডিকেল বোর্ড অপারেশনকে ঝুঁকিপূর্ণ বলে মত দেয়। এ কারণে পরিবারের সিদ্ধান্তে ২৬ এপ্রিল তাকে লন্ডনে নেওয়া হয়।

তিনি বলেন, লন্ডনের হারলি স্ট্রিট ক্লিনিকে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানান, টিউমারটি ব্রেনের গভীরে হওয়ায় পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি। আংশিক অপারেশনের পর অবশিষ্ট অংশকে রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনগুলোতে পরপর ৩০টি সেশন রয়েছে। সপ্তাহে পাঁচ দিন করে ছয় সপ্তাহব্যাপী রেডিয়েশন ও কেমোথেরাপি চলবে। এরপর চার সপ্তাহ তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে। চিকিৎসকরা অনুমতি দিলে তখন তিনি দেশে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেন জয়।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। চিকিৎসা কঠিন ও ব্যয়বহুল হলেও আমরা তাঁর দ্রুত আরোগ্যের আশায় আছি। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন ইলিয়াস কাঞ্চন

আপডেট সময় : ০৭:১৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫