ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

চাঁদা না দেওয়ায় স্কুলে তালা দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / 148
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নে চাঁদা না দেওয়ার জেরে একটি বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মকবুল হোসেন (ভুট্টো)।

স্থানীয় সূত্রে জানা যায়, দিগপাইত ইউনিয়নের সাইফুল ইসলাম মেধা সিঁড়ি মডেল স্কুলের কর্তৃপক্ষের কাছে গত কয়েকদিন ধরে চাঁদা দাবি করে আসছিলেন মকবুল হোসেন। কিন্তু স্কুল কর্তৃপক্ষ অর্থ দিতে অস্বীকৃতি জানালে সোমবার (৬ অক্টোবর) ক্ষুব্ধ হয়ে তিনি বিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন।

ফলে আজ সকালে স্কুলে এসে শিক্ষার্থীরা ক্লাসে প্রবেশ করতে না পেরে চরম বিপাকে পড়ে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) ঘটনাটির প্রতিবাদে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

তারা বিদ্যালয়ে তালা দেওয়ার ঘটনাকে শিক্ষাবিরোধী ও নিন্দনীয় বলে অভিহিত করেন এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এমন অমানবিক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চাই।

অভিভাবকদের অভিযোগ, এ ধরনের ঘটনা শিক্ষার্থীদের মনে ভয় ও হতাশা সৃষ্টি করছে এবং শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত করছে।

অভিযোগের বিষয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি মকবুল হোসেন (ভুট্টো)-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

জামালপুর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমেন আকন্দ (কাউসার) বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রমাণ মিললে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহিদ পিংকি বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঁদা না দেওয়ায় স্কুলে তালা দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা

আপডেট সময় : ০৪:১৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫