ঢাকা ০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

পরপর কয়েকটি সিনেমা ব্যর্থ হওয়ার পরও চাহিদা কমেনি জাহ্নবীর জনপ্রিয়তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • / 170

ছবি: সংগৃহীত

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বক্স অফিসে ছবিগুলো খুব একটা সফল না হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জাহ্নবী কাপুর। পরপর কয়েকটি সিনেমা ব্যর্থ হওয়ার পরও তাঁর চাহিদা কমেনি, বরং বাড়ছে প্রতিনিয়ত। সর্বশেষ ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’ নিয়ে ছিল বিপুল প্রত্যাশা, কিন্তু মুক্তির পর ছবিটি প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়। তবু এই ব্যর্থতা যেন জাহ্নবীর জনপ্রিয়তায় বিন্দুমাত্র প্রভাব ফেলেনি।
পরিচালক-বাবা বনি কাপুরের কঠোর সময়সূচি ও পরিকল্পনার মাধ্যমে জাহ্নবী এখন দক্ষিণ ভারতের বড় বড় প্রজেক্টেও জায়গা করে নিচ্ছেন। রাম চরণের ‘পেড্ডি’ এবং এনটিআরের ‘দেভারা টু’, দুটি উচ্চ বাজেটের তেলুগু ছবিতেই তিনি অভিনয় করছেন মুখ্য চরিত্রে। এর পাশাপাশি বিজ্ঞাপন দুনিয়াতেও তাঁর উপস্থিতি ঈর্ষণীয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিশাল অনুসারী, ফ্যাশন সেন্স আর গ্ল্যামার, সব মিলিয়ে জাহ্নবী এখন এক শক্তিশালী ব্র্যান্ড। প্রযোজক ও নির্মাতারা জানেন, তাঁর নাম থাকলেই ছবির চারপাশে তৈরি হয় আলোচনার ঝড়। ফলে বক্স অফিসে ছবি ব্যর্থ হলেও তারকার বাজারদর কিন্তু অটুট। আজকের বলিউডে সাফল্যের সমীকরণ যেখানে জনপ্রিয়তা ও আলোচনার মাপে মাপা হয়, সেখানে জাহ্নবী কাপুর নিঃসন্দেহে সেই নতুন প্রজন্মের অন্যতম মুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরপর কয়েকটি সিনেমা ব্যর্থ হওয়ার পরও চাহিদা কমেনি জাহ্নবীর জনপ্রিয়তা

আপডেট সময় : ০৩:৫২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫