ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতের ভূমিকা নেই : আফগান প্রতিরক্ষামন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০২:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / 141
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কাবুল সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক এবং বাণিজ্যের সম্প্রসারণের ভিত্তিতে ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায় বলে জানিয়েছেন ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।

এ ছাড়া সাম্প্রতিক উত্তেজনায় ভারতের কথিত ভূমিকার অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি। আফগান সংবাদমাধ্যম টোলোনিউজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়, আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মৌলভি মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ বলেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা কোনো পক্ষের জন্যই লাভজনক নয়।

তিনি আলোচনার মাধ্যমেই চ্যালেঞ্জগুলো সমাধানে কাবুলের আগ্রহের ওপর জোর দেন। 

তিনি বলেন, ‘আফগানিস্তান ও পাকিস্তান প্রতিবেশী দেশ। তাদের মধ্যে উত্তেজনা কারো কাজে আসে না। তাদের সম্পর্ক অবশ্যই পারস্পরিক শ্রদ্ধা এবং সুপ্রতিবেশীসুলভ নীতির ওপর প্রতিষ্ঠিত হওয়া উচিত।

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনায় ভারতের কথিত ভূমিকা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আফগান প্রতিরক্ষামন্ত্রী এই অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।

তিনি বলেন, ‘এই অভিযোগগুলো ভিত্তিহীন। আমাদের নীতি কখনই আমাদের ভূমিকে অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করাকে সমর্থন করে না। আমরা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখি এবং আমাদের জাতীয় স্বার্থের কাঠামোর মধ্যে সেই সম্পর্ককে আরো জোরদার করব।

একই সঙ্গে, আমরা সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের ভিত্তিতে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক সংরক্ষণ করব। আমাদের লক্ষ্য হলো সম্পর্ক বৃদ্ধি করা, উত্তেজনা তৈরি করা নয়। পাকিস্তানের অভিযোগগুলো ভিত্তিহীন, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য।’ 

মুজাহিদ জোর দিয়ে আরো বলেন, যদি কোনো দেশ আফগানিস্তানকে আক্রমণ করে, তবে তারা ‘সাহসের সঙ্গে’ তাদের ভূমি রক্ষা করবে। তিনি উল্লেখ করেন, আফগানদের তাদের মাতৃভূমি রক্ষার দীর্ঘ ইতিহাস রয়েছে।

দুই দেশের মধ্যে স্বাক্ষরিত দোহা চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, তুরস্কে অনুষ্ঠিতব্য আসন্ন বৈঠকে চুক্তিটি বাস্তবায়ন ও পর্যবেক্ষণের প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, চুক্তির শর্তাবলি সম্পূর্ণরূপে মেনে চলতে কাবুল প্রতিশ্রুতিবদ্ধ এবং সতর্ক করে বলেন, ‘যদি পাকিস্তান তাদের বাধ্যবাধকতা পূরণ না করে, তবে তা সমস্যার সৃষ্টি করবে।’

তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তনসহ অন্য দেশের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন না করাই ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের নীতি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতের ভূমিকা নেই : আফগান প্রতিরক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৫:০২:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫