ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

আপনার গিফটরে সালাম : তানজিন তিশা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • / 152

ছবি: সংগৃহীত

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা নতুন এক বিতর্কে জড়ালেন। অভিযোগ উঠেছে, এক নারী উদ্যোক্তার কাছ থেকে তিনি ফ্রি শাড়ি নিলেও প্রতিশ্রুতি অনুযায়ী ব্র্যান্ডের প্রচারণা করেননি। এই খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ঘটনার সূত্রপাত গত জানুয়ারি মাসে। তিশা তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ‘এ্যাপোনিয়া’ নামে একটি অনলাইন ফ্যাশন পেজে যোগাযোগ করেন। সেখানে তিনি কয়েকটি জামদানি শাড়ির ছবি চান। উদ্যোক্তা ঝিনুক জানান, তিশা একটি হলুদ জামদানি শাড়ি পছন্দ করেছেন, যার দাম ছিল ২৮,৮০০ টাকা। তার জনপ্রিয়তা বিবেচনায় ঝিনুক প্রস্তাব দেন— শাড়িটি ফ্রি দেওয়া হবে, তবে শর্ত হলো তিশা সেটি পরে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ডের প্রচারণা করবেন। তিশা প্রস্তাবে সম্মতি দেন এবং শাড়িটি তার কাছে পৌঁছে দেওয়া হয়।

কিন্তু অভিযোগ অনুযায়ী, এরপর দীর্ঘ ১০ মাস কেটে গেলেও তিশা সেই প্রতিশ্রুতি পূরণ করেননি। উদ্যোক্তা দাবি করেন, একাধিকবার ফোন, ভয়েস মেসেজ এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাননি। এখন তিনি শাড়ির মূল্য ফেরত চাইছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছেন।

tisha.jpg
ছবি: সংগৃহীত

অভিযোগ প্রকাশের পর তানজিন তিশা আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া দিয়েছেন। তার ফেসবুক পেজে লিখেছেন, ‘গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক! হাহা! আর ফটোশুটই যদি করাতে চান, পারিশ্রমিক কোথায়? আজব নারী উদ্যোক্তা! আপনার গিফটরে সালাম।’

বিতর্ক যতই বাড়ুক না কেন, বিষয়টি সোশ্যাল মিডিয়ায় নতুন আলোচনা তৈরি করেছে এবং নেটিজেনরা দুইপক্ষের বক্তব্য নিয়ে মতামত ব্যক্ত করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার গিফটরে সালাম : তানজিন তিশা

আপডেট সময় : ০৩:০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫