ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

পূজা দেখতে গিয়ে স্ব-জাতি চার যুবকের দ্বারা সঙ্ঘবদ্ধ ধর্ষণের স্বীকার ত্রিপুরা কিশোরীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • / 183

আটক ২ ত্রিপুরা যুবক

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পূজা দেখতে গিয়ে এক কিশোরীকে স্ব-জাতি চার যুবকের দ্বারা সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই ত্রিপুরা যুবককে পুলিশে সোপর্দ করেছে কিশোরীর পরিবার ‍ও এলাকাবাসী। তবে পলাতক রয়েছেন অভিযুক্ত আরো দুই ত্রিপুরা যুবক।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা এলাকাবাসী ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের দু’জনকে পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর রাতে ভুক্তভোগী কিশোরী স্থানীয় অযোধ্যা কালি মন্দিরে তার আত্মীয়ের সাথে পূজা দেখতে গিয়েছিল। পূজা শেষে ফেরার পথে অভিযুক্ত চার যুবক কিশোরীর সাথে কথা আছে বলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনার পর বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও ব্যর্থ হন অভিযুক্তরা। পরে কিশোরীর পরিবার ও এলাকাবাসী তাদের মধ্যে দু’জনকে আটক করে পুলিশকে খবর দিলে মাটিরাঙ্গা থানা পুলিশ তাদের আটক করে। ঘটনায় চার যুবক জড়িত থাকলেও অপর দু’জন আগেই পালিয়ে যান।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম বলেন, ‘কিশোরীর বোন বাদি হয়ে মামলা করেছে। দু’জনকে আটক করে থানায় আনা হয়েছে। পলাতকদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পূজা দেখতে গিয়ে স্ব-জাতি চার যুবকের দ্বারা সঙ্ঘবদ্ধ ধর্ষণের স্বীকার ত্রিপুরা কিশোরীর

আপডেট সময় : ০৪:৫৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫