ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

তারকাদের ছবিতে ‘৯’, ‘২৪’, ‘১০০০’: এই সংখ্যার রহস্য কী?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / 134
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন ধরে জনপ্রিয় নারী তারকাদের ছবিতে ভেসে উঠছে কিছু অদ্ভুত সংখ্যা। কোথাও ৯ কোথাও ২৪ আবার কারও ছবিতে দেখা যাচ্ছে ১০০০। এই সংখ্যা কেন তারা ব্যবহার করছেন তা নিয়ে কৌতূহল বাড়তেই থাকে। পরে জানা যায় বিষয়টি একটি সচেতনতা আন্দোলনের অংশ।

নারীদের প্রতি অনলাইনে হওয়া হয়রানির বিরুদ্ধে শুরু হয়েছে মাই নাম্বার মাই রুলস নামে একটি ক্যাম্পেইন। এতে তারকারা তাদের ছবিতে যে সংখ্যা লিখছেন তা দেখায় প্রতিদিন গড়ে কতবার তারা সাইবার বুলিংয়ের শিকার হন।

এই উদ্যোগ শুরু করেন নুসরাত ইমরোজ তিশা। তিনি নিজের ছবিতে ৯ লিখে জানান প্রতিদিন কমপক্ষে ৯ বার তাকে অপমানজনক মন্তব্য সহ্য করতে হয়। তিনি বলেন মানুষ শুধু একটি সংখ্যা দেখছে কিন্তু এর পেছনে থাকা কষ্ট আর অভিজ্ঞতা তারাই জানেন যারা এমন পরিস্থিতি পার করেছেন।

এর পরে রুনা খান ক্যাম্পেইনে যুক্ত হয়ে ২৪ লিখে জানান দিনে ২৪ বার তিনি বুলিংয়ের মুখোমুখি হন। শবনম ফারিয়া ১০০০ লিখে জানান তিনি প্রতিদিন অসংখ্য অপমানজনক মন্তব্য পান। প্রার্থনা ফারদিন দিঘী ৩ মৌসুমী হামিদ ৭২ সাজিয়া সুলতানা পুতুল ৯ এবং আশনা হাবিব ভাবনা ৯৯ প্লাস লিখে নিজেদের অভিজ্ঞতা প্রকাশ করেন।

রুনা খান বলেন শুধু তারকারা নয় সাধারণ অনেক নারীই সামাজিকমাধ্যমে হয়রানির শিকার হন। তিনি মনে করেন সোশ্যাল মিডিয়া দ্রুত জনপ্রিয় হলেও অনেক মানুষ এখনো এর সঠিক ব্যবহার শেখেনি। তার মতে সাম্প্রতিক সময় নারীরা আরও বেশি অপমান এবং কটূক্তির মুখোমুখি হচ্ছেন।

আয়োজকরা জানিয়েছেন মাই নাম্বার মাই রুলস ক্যাম্পেইনটি টানা ১৬ দিন চলবে। এই উদ্যোগের লক্ষ্য অনলাইন সহিংসতার বিরুদ্ধে সচেতনতা তৈরি করা এবং নারীদের জন্য নিরাপদ অনলাইন পরিবেশ গড়ে তোলা।

তারকাদের এই প্রচারণা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। একটি ছোট সংখ্যা দেখলেও এর পেছনে রয়েছে অনেক নারীর প্রতিদিনের কঠিন অভিজ্ঞতা যা তারা নীরবে সহ্য করে আসছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তারকাদের ছবিতে ‘৯’, ‘২৪’, ‘১০০০’: এই সংখ্যার রহস্য কী?

আপডেট সময় : ০৬:৪৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫