ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

টিসিবির জন্য ২৫১ কোটি টাকায় কেনা হবে ১ কোটি ৫০ লাখ লিটার তেল

মোজো ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / 137
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য ১ কোটি ৫০ লাখ লিটার ভোজ্যতেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ২৫০ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে ১ কোটি লিটার রাইস ব্রাণ তেল ও ৫০ লাখ লিটার সয়াবিন তেল রয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ভার্চ্যুয়ালি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, টিসিবির ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ১ কোটি লিটার পরিশোধিত রাইস ব্রাণ তেল ক্রয়ের জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৬টি দরপ্রস্তাব জমা পড়ে। তার মধ্যে ৫টি দরপ্রস্তাব আর্থিক ও কারিগরিভাবে রেসপনসিভ বিবেচিত হয়।
দরপ্রস্তাবের সব প্রক্রিয়া শেষে টিইসি’র সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ থেকে ৩০ লাখ লিটার এবং মজুমদার ব্রাণ অয়েল মিলস লিমিটেড থেকে ৭০ লাখ লিটারসহ মোট ১ কোটি লিটার পরিশোধিত রাইস ব্রাণ তেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি লিটার রাইস ব্রাণ তেলের দাম ধরা হয়েছে ১৬১ টাকা। এতে ১ কোটি লিটার তেল কিনতে ব্যয় হবে ১৬১ কোটি টাকা। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তেল কেনার প্রস্তাব উপস্থান করা হলে উপদেষ্টা পরিষদ কমিটি তা পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে।
এদিকে বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর এক প্রস্তাবে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব দেওয়া হয়। উপদেষ্টা পরিষদ কমিটি এই প্রস্তাবটিও পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে।
জানা গেছে, টিসিবির ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনার জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়।
দরপ্রস্তাবের সব প্রক্রিয়া শেষে টিইসি’র সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেডের কাছ থেকে ৫০ লাখ লিটার সয়াবিন তেল ২ লিটার পেট বোতলে কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি লিটার সয়াবিন তেলোর দাম ধরা হয়েছে ১৭৯ টাকা ৮৫ পয়সা। এতে মোট ব্যয় হবে ৮৯ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টিসিবির জন্য ২৫১ কোটি টাকায় কেনা হবে ১ কোটি ৫০ লাখ লিটার তেল

আপডেট সময় : ০৬:৩৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫