ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

অভিনয় ছেড়ে দ্বীনের পথে অভিনেত্রী মৌ সামাজিক মাধ্যমে পোস্ট, পরে ডিলিট!

মোজো ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / 279
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

চলচ্চিত্রের ক্যারিয়ার ছেড়ে ধর্মীয় অনুশাসন মেনে চলার ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়িকা মৌ খান। শুক্রবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে দেওয়া সেই পোস্টে জানান, তিনি আর অভিনয়জগতে থাকতে চান না। তবে ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই পোস্টটি নিজের টাইমলাইন থেকে ডিলিট করেন তিনি। কেন পোস্টটি সরানো হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখা দেননি মৌ।
শুক্রবার দেওয়া পোস্টে মৌ লেখেন, ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে তিনি চলচ্চিত্র ক্যারিয়ার শেষ করছেন। উল্লেখ করেন, ‘জীবনের বাকি পথ আমি আল্লাহর আদেশ অনুযায়ী, নামাজ-কোরআন ও দ্বীনের আলোকে চলতে চাই’ পাশাপাশি রাসুল (স.)-এর সুন্নাহ আঁকড়ে ধরে পথচলার ইচ্ছাও জানান।
অসমাপ্ত কাজগুলো নিয়ে পোস্টে মৌ অনুরোধ জানান, নির্মাতারা যেন নিজ উদ্যোগে তা সম্পন্ন করে নেন। তার অংশটুকু তিনি শেষ করে দেবেন বলে উল্লেখ করেন। তবে ভবিষ্যতে অভিনয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না বলেও জানান মৌ।
আগামীতে ‘হালাল উপায়ে জীবিকা অর্জনের’ পরিকল্পনার কথাও প্রকাশ করেন মৌ খান। লেখেন, ‘ব্যবসার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করবেন।’
সবার উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী দোয়া কামনা করে লেখেন, ‘আপনাদের ভালোবাসা আমার কাছে অমূল্য। আল্লাহর পথে যেন দৃঢ় থাকতে পারি, এজন্য দোয়া করবেন।’
এরপর শনিবার সকাল নাগাদ পোস্টটি আর পাওয়া যায়নি মৌ-এর টাইমলাইনে। তবে পোস্টটি ডিলিট করার কারণ জানা যায়নি।
উল্লেখ্য, অভিনেত্রী মৌ খানের ২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর ‘বান্ধব’, ‘অমানুষ হলো মানুষ’ সিনেমাও করেন তিনি। তবে কোনোটিতেই সাড়া ফেলতে পারেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অভিনয় ছেড়ে দ্বীনের পথে অভিনেত্রী মৌ সামাজিক মাধ্যমে পোস্ট, পরে ডিলিট!

আপডেট সময় : ০৬:৪১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫