ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

ছয় মাস সাবান-শ্যাম্পু ব্যবহার থেকেও বিরত ছিলেন নাজিফা তুষি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / 153

নাজিফা তুষি। ছবি: সংগৃহীত

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছয় বছরের বিরতি কাটিয়ে ২০২২ সালে ‘হাওয়া’ দিয়ে বড় পর্দায় ফিরেছিলেন নাজিফা তুষি। এ সিনেমায় তাঁর অভিনয় প্রশংসিত হলেও আবার অন্তরালে চলে যান। সিনেমা কিংবা ওটিটি কোথাও দেখা মেলেনি তাঁর। অবশেষে এ বছর একাধিক সিনেমা নিয়ে দর্শকের সামনে ফিরছেন তুষি।

ইতিমধ্যে তুষির তিন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রায়হান রাফীর ‘আন্ধার’ এবং এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙ্গমালা’। আগামী ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে আন্তর্জাতিক প্রিমিয়ার হবে রইদের। এরপর মুক্তি দেওয়া হবে দেশের হলে। আন্ধার ও সখী রঙ্গমালাও এ বছর মুক্তির কথা জানিয়েছেন নির্মাতারা।

দীর্ঘদিন পর পর্দায় ফেরার প্রসঙ্গে আজকের পত্রিকাকে তুষি বলেন, ‘হাওয়ার পর বেশ কয়েকটি কাজ করেছি। আশা করছি, এ বছর আমার কাজগুলো দর্শকের সামনে আসবে।

রইদে নাজিফা তুষির চরিত্রের কোনো নাম নেই। তার পরিচয় ‘সাদুর বউ’। সাদু চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান। তুষি জানান, এ চরিত্রে অভিনয়ের জন্য দীর্ঘ প্রস্তুতি নিতে হয়েছে তাঁকে। কোনো মেকআপ ব্যবহার করেননি, এমনকি ছয় মাস সাবান-শ্যাম্পু ব্যবহার থেকেও বিরত ছিলেন। চরিত্রের প্রয়োজনে শারীরিক গঠনেও পরিবর্তন এনেছেন তুষি।

এন রাশেদ চৌধুরীর সখী রঙ্গমালা সিনেমায় তুষি অভিনয় করছেন কেন্দ্রীয় চরিত্রে। কথাসাহিত্যিক শাহীন আখতারের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে এটি। অষ্টাদশ শতকের নোয়াখালীর এক জমিদার পরিবারের কাহিনি উঠে এসেছে সখী রঙ্গমালায়। এতেও তুষির সহশিল্পী মোস্তাফিজ নূর ইমরান। আরও অভিনয় করছেন প্রান্তর দস্তিদার, তৌফিকুল ইমন, শিল্পী সরকার অপু প্রমুখ। শুটিং শেষে এখন সিনেমাটির সম্পাদনার কাজ চলছে।

আর আন্ধার নির্মিত হচ্ছে ভৌতিক গল্পে; যেখানে তুষিকে দেখা যাবে নাদিয়া চরিত্রে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ছয় মাস সাবান-শ্যাম্পু ব্যবহার থেকেও বিরত ছিলেন নাজিফা তুষি

আপডেট সময় : ০৫:৫৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬