গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১
- আপডেট সময় : ০৯:৪৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / ৬১৬ বার পড়া হয়েছে
গাজীপুরের শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অবৈধ অস্ত্র ভাড়ার অভিযোগে আকাশ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে শ্রীপুর উপজেলার মাওনা বাজারের পিয়ার আলী কলেজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গাজীপুর পোড়াবাড়ী র্যাব ১ এর ক্যাম্পের কমান্ডার নাফিস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাওনা বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল দুষ্কৃতকারী।
এই তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়। অভিযানের সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলিসহ আকাশকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার আকাশ ভাঙারি ব্যবসার আড়ালে অবৈধ অস্ত্র ভাড়া দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন।
তিনি সীমান্ত এলাকা পেরিয়ে বিভিন্ন স্থান থেকে অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন অপরাধে ব্যবহারের জন্য সেগুলো ভাড়া দিতেন। অভিযানে তাঁর ভাঙারি দোকানের একটি ড্রামের নিচ থেকে গুলি ভর্তি ম্যাগাজিন সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা নাফিস জানান, প্রাথমিকভাবে জানা গেছে, আকাশের বিরুদ্ধে আগে অস্ত্র ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে এবং তিনি বর্তমানে একটি মামলায় জামিনে ছিলেন। অস্ত্র সংগ্রহের উৎস ও ব্যবহারের বিষয়ে বিস্তারিত জানতে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।
র্যাব আরোপ জানান আসন্ন নির্বাচনকে সামনে রেখে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। এবং এই ঘটনায় গ্রেফতারকৃত আসামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।



































