ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / 393
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অবৈধ অস্ত্র ভাড়ার অভিযোগে আকাশ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে শ্রীপুর উপজেলার মাওনা বাজারের পিয়ার আলী কলেজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গাজীপুর পোড়াবাড়ী র‍্যাব ১ এর ক্যাম্পের কমান্ডার নাফিস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাওনা বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল দুষ্কৃতকারী।

এই তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়। অভিযানের সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলিসহ আকাশকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাব জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার আকাশ ভাঙারি ব্যবসার আড়ালে অবৈধ অস্ত্র ভাড়া দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন।

তিনি সীমান্ত এলাকা পেরিয়ে বিভিন্ন স্থান থেকে অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন অপরাধে ব্যবহারের জন্য সেগুলো ভাড়া দিতেন। অভিযানে তাঁর ভাঙারি দোকানের একটি ড্রামের নিচ থেকে গুলি ভর্তি ম্যাগাজিন সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

র‍্যাব কর্মকর্তা নাফিস জানান, প্রাথমিকভাবে জানা গেছে, আকাশের বিরুদ্ধে আগে অস্ত্র ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে এবং তিনি বর্তমানে একটি মামলায় জামিনে ছিলেন। অস্ত্র সংগ্রহের উৎস ও ব্যবহারের বিষয়ে বিস্তারিত জানতে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

র‍্যাব আরোপ জানান আসন্ন নির্বাচনকে সামনে রেখে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা। এবং এই ঘটনায় গ্রেফতারকৃত আসামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

আপডেট সময় : ০৯:৪৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬